কবে থেকে চলবে লোকাল ট্রেন? রাজ্যকে চিঠি দিয়ে জানালো রেল
আনলক-১ এ খুলে গিয়েছে সমস্ত সরকারি-বেসরকারি অফিস। কিন্তু অফিস খুললেও যাত্রী পরিবহনের জন্য রাস্তায় নেই পর্যাপ্ত ব্যবস্থা। বেশিরভাগ রুটেই এখনো বেসরকারি বাস ঠিকমতো চলছেনা। সাধারণ যাত্রীদের কাছে ভরসা বলতে একমাত্র সরকারি বাস। চলছে না লোকাল ট্রেনও। আর লোকাল ট্রেন না চলার জন্য যে সমস্ত অফিসযাত্রী দূর থেকে আসেন তারা পড়েছেন প্রবল সমস্যায়। রেলের তরফে জানানো হয়েছে পুরো জুন মাসেই চলবে না কোনো লোকাল ট্রেন।
কিন্তু রেলের কর্মীদের জন্য চলছে কিছু স্পেশাল ট্রেন। এই স্পেশাল ট্রেন গুলিতে সাধারণ যাত্রীরা যাতে না উঠে পড়েন তার জন্য প্রশাসনকে চিঠি দিলো পূর্ব রেল। পূর্ব রেলের তরফে কলকাতা পুলিশ এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছে, এই স্পেশাল ট্রেন গুলিতে সাধারণের প্রবেশ নিষেধ এবং যাতে কোনো সাধারণ যাত্রী না উঠে পড়ে এই বিষয়টি রাজ্য প্রশাসনকে দেখতে হবে।
গত প্রায় দুই মাস ধরে চলছিল এই ধরণের ট্রেন। কিন্তু সোমবার থেকে অফিস খুলে যাওয়ায় এই ট্রেন গুলিতে সাধারণ যাত্রীরা উঠে পড়তে পারেন। ফলে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা হতে পারে, তাই রাজ্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে রেলের তরফে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…