নিউজ

ফের রেকর্ড সংক্রমণ ভারতে, একদিনে আক্রান্ত ৯,৯৮৭ জন

দেশে প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে। প্রতিদিনই সংক্রমণের হার পুরোনো রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। গত একদিনে ফের ১০ হাজারের দোরগোড়ায় সংক্রমণ। শুধু যে সংক্রমণ বাড়ছে তা নয়, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ও। এমনিতেই ভারত এখন বিশ্বের সংক্রমণের নিরিখে ৫ নম্বরে রয়েছে। যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে খুব দ্রুতই এই ভারত আমেরিকার পর স্থান পেতে চলেছে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯,৯৮৭ জন। যা এখনও পর্যন্ত একদিনে আক্রান্তের নিরিখে সর্বাধিক। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২৯ হাজার ২১৫ জন। ফলে সক্রিয় কেস রয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৯১৭ জন। দেশে সক্রিয় আর সুস্থের হার প্রায় সমান। মাত্র ৭০২ জনের পার্থক্য রয়েছে। যা কিনা বেশ আশাপ্রদ বলে মনে করছেন চিকিৎসকরা।

ভারত এখন ৫ নম্বরে আছে। ভারতের আগে রয়েছে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া ও ব্রিটেন। পঞ্চম দফার লকডাউনের পর থেকে সংক্রমণের রাশ আরও বেড়েছে। প্রতিদিনই প্রায় ১০ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন। এদিকে গত ২৪ ঘন্টায় দেশেকরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে  ৩৩১ জনের। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৪৬৬ জন। মৃতের সংখ্যার নিরিখে ভারত বিশ্বের মধ্যে দ্বাদশ স্থানে রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026