করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়ছে। দিনদিন সংক্রমণের সংখ্যা বাড়ছে বইকি কমছে না। যা যথেষ্ট উদ্বেগের কারণ। দেশে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে খুব দ্রুত আমেরিকার পর ভারতের স্থান হতে পারে। দেশের পাশাপাশি সংক্রমণ বাড়ছে রাজ্যতেও। বাংলায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪২৬ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৬১৩ জন। বাড়ছে মৃতের সংখ্যা ও। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। মোট মৃতের সংখ্যা ৪০৫ জন। আর সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৪৬৫ জন।
জেলাভিত্তিক সংক্রমণের পরিসংখ্যানের তালিকা-
১) কলকাতা- মোট সংক্রমিত ২,৮৮৬ জন।
২) হাওড়া – মোট সংক্রমিত ১,৪৫৭ জন।
৩) উত্তর ২৪ পরগনা- মোট সংক্রমিত হয়েছেন ১১৫৮ জন।
৪) হুগলি -মোট সংক্রমিত ৬০২ জন।
৫) দক্ষিণ ২৪ পরগনা – মোট সংক্রমিত এখনও পর্যন্ত ২৯৫ জন।
৬) মালদা – মোট সংক্রমিত ২৩১ জন।
৭) উত্তর দিনাজপুর – মোট সংক্রমিত ২০৭ জন।
৮) কোচবিহার – মোট সংক্রমণের সংখ্যা ২০৫ জন।
৯) বীরভূম- মোট সংক্রমিত ২০৪ জন।
১০) পশ্চিম মেদিনীপুর – মোট সংক্রমিত ১৭৮ জন।
১১) পূর্ব মেদিনীপুর- মোট সংক্রমিত ১৪৪ জন।
১২) বাঁকুড়া – মোট সংক্রমিত ১৪০ জন।
১৩) নদীয়া- এখনও পর্যন্ত মোট সংক্রমণ ১৩৪ জন।
১৪) মুর্শিদাবাদ – মোট সংক্রমিত ১২৯ জন।
১৫) পূর্ব বর্ধমান – মোট সংক্রমিত ১২৫ জন।
১৬) দার্জিলিং- সংক্রমিত হয়েছেন মোট ১০২ জন।
১৭) জলপাইগুড়ি- মোট সংক্রমিত ৯৫ জন।
১৮) পশ্চিম বর্ধমান -মোট সংক্রমিত ৮২ জন।
১৯) পুরুলিয়া- সংক্রমিত হয়েছেন ৬৩ জন।
২০) দক্ষিণ দিনাজপুর- মোট সংক্রমিত ৪৪ জন।
২১)আলিপুরদুয়ার – মোট সংক্রমিত ৩৭ জন।
২২) কালিম্পঙ- সংক্রমণের সংখ্যা ১৮।
২৩) ঝাড়গ্রাম- মোট সংক্রমিত হয়েছেন ১১ জন।
রাজ্যে সংক্রমণের হার বাড়লেও তার সাথেই বাড়ছে সুস্থতার হার ও। তাই এই উদ্বেগের মধ্যেও স্বস্তি পাচ্ছেন সাধারণ মানুষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…