কোয়ারেন্টাইন সেন্টারে তুমুল নাচ, মুহূর্তের মধ্যে ভাইরাল হল এই ভিডিও
শ্রেয়া চ্যাটার্জি – বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে নিজের প্রতিভাকে প্রকাশ করা এবং তা গোটা বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়া, এমন কিছু কষ্টকর ব্যাপার নয়। আর আপনার মাঝে যদি প্রতিভা থাকে তা বিশ্বদরবারে গ্রহণযোগ্য হবেই হবে। কোয়ারেন্টিন সেন্টার, এখন এই কথাগুলো শুনলেই বুকের মধ্যে কি রকম একটা ধুকপুকানি ভাব চলে আসে। করোনা ভাইরাস এর দৌলতে আমাদের নিজস্ব জানার ডিকশনারিতে অনেকগুলি শব্দ যোগ হয়েছে। যেমন ধরুন লকডাউন, কোয়ারেন্টাইন এইসব।
তবে বিহারের এই কোয়ারেন্টাইন সেন্টারে মানুষকে একটু আনন্দ দিতে একজন ব্যক্তি নেচে ফেলেছেন ‘এক চাতুর নার’। এই কোয়ারেন্টাইন সেন্টারটি কাটিহারে। ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘পড়োশন’ সিনেমার খুব বিখ্যাত একটি গান ‘এক চাতুর নার’। কিশোর কুমার এবং মান্নাদের অনবদ্য গানের গলা এবং অভিনয় কিশোরকুমার ও সুনীল দত্ত এবং সায়রা বানুর একেবারে জমে গিয়েছিল।
কিন্তু বিহারের কোয়ারেন্টাইন সেন্টারে এই ভদ্রলোকের নাচ টিও কিন্তু সোশ্যাল মিডিয়া যথেষ্ট ঝড় তুলেছে। নাচের উনি প্রশিক্ষিত কিনা, তা জানা নেই। তবে যে কোনো প্রশিক্ষিত নৃত্যশিল্পী থেকে তিনি যে কোন অংশে কম নাচচ্ছেন না তা ভিডিওটি প্রমাণ করে। তাকে স্যালুট জানাতে হয়। ধুতি, গেঞ্জি এবং টিকিধারী এই মানুষটির নাচ সত্যি সত্যিই সিনেমার এই গানের অংশটিকে মনে করিয়ে দিচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…