নিউজ

ফের বাড়তে পারে লকডাউন, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ইঙ্গিত মোদীর

করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য দেশ জুড়ে জারি আছে তৃতীয় দফার লকডাউন। আগামী ১৭ই মে তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে। কিন্তু ১৭ই মে পর আরও বাড়তে লকডাউনের মেয়াদ, এমনটাই জানা যাচ্ছে পিএমও সূত্রে। সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই লকডাউন নিয়ে রাজ্যগুলির মতামত গুরুত্ব সহকারে শোনেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকের পরেই পিএমও এর তরফে বিবৃতিতে জানানো হয়, ১৭ই মে এর পর চতুর্থ দফার লকডাউন নিয়ে ভাবনাচিন্তা করছেন প্রধানমন্ত্রী।

গতকাল প্রায় ৬ ঘন্টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে রাজ্য গুলির সব দাবি মন দিয়ে শোনেন তিনি। সেখানেই লকডাউন এবং অর্থনীতির বিষয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের বক্তব্য তুলে ধরেন। অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীদেরই দাবি ছিল এখনই লকডাউন না তোলার। মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীকে বলেন, রাজ্যের পরিস্থিতি অনুযায়ী কবে লকডাউন তোলা যাবে তা ঠিক করুক রাজ্যগুলিই। করোনা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাক রাজ্যের হাতেই, এমন আবেদনও করেন অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

১২ই মে অর্থাৎ আজ থেকে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন। রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এইমুহূর্তে যাত্রীবাহী ট্রেন এবং বিমান পরিষেবা চালু না করার আবেদন করেছেন প্রধানমন্ত্রীর কাছে। ৩১শে মে পর্যন্ত সমস্ত যাত্রীবাহী ট্রেন এবং বিমান পরিষেবা বন্ধ রাখার আবেদন করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী। দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ায় অনেক দেশই এই অবস্থার মধ্যেও লকডাউন তুলে নিয়েছে। এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল সম্প্রতি ঘোষণা করেছিলেন, “ভাইরাস নিয়েই আমাদের বাঁচা শিখতে হবে।” তার এই বক্তব্যের মধ্যে অনেকেই লকডাউন তুলে নেওয়ার ইঙ্গিত পেয়েছিলেন। তবে পিএমও এর কথায় ১৭ই মে এর পর আবার লকডাউন বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026