এ কি কান্ড! আমেরিকা থেকে করোনা রিসার্চের তথ্য চুরি করছে চীনা হ্যাকার
করোনার থাবা থেকে রেহাই নেই বিশ্বের কোনো দেশের। চীন থেকে প্রথম এই মারণ ভাইরাসের সংক্রমণের তথ্য সামনে এলেও এখন বিশ্বব্যাপী ছড়িয়েছে করোনা। এর প্রতিষেধক আবিষ্কারের জন্য হিমশিম খাচ্ছে বিশ্বের তাবড় গবেষকরা। আর এই করোনার গ্রাসে সবচেয়ে ত্রস্ত আমেরিকা। সেখানে মৃতের সংখ্যা ৮০ হাজারের কাছাকাছি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের এই অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে করোনা কি বিশাল আকার নিয়েছে।
আর এই জন্যই চীনের উপর ক্ষুব্ধ আমেরিকা। মার্কিন প্রেস্টডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাকে চীনা ভাইরাস ও বলেছিলেন। কিন্তু এবার চীনের বিরুদ্ধে আরও অভিযোগ আনল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদপত্রের খবরে প্রকাশিত হয়েছে চীনের হ্যাকররা মার্কিন গবেষণার তথ্য চুরি করছে। যদিও এই মন্তব্যকে পাত্তা দেননি চীনের বিদেশমন্ত্রক।
চীনের বিদেশমন্ত্রক জানিয়েছেন যে করোনা প্রতিষেধক তৈরির জন্য চীন ও অন্যদেশের মতো গবেষণা চালাচ্ছে। তাই আমেরিকার এই অভিযোগ ভিত্তিহীন এবং এই গুজবে কান দিতেও তিনি নিষেধ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু শুধু মুখে এমনি বলেনি, তাদের কাছে নাকি প্রমান রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা ও সাইবার সেলের দ্বারা প্রমান পাওয়া গেছে যে চীনের হ্যাকররা আমেরিকার গবেষকদের তৈরী করোনা ভ্যাকসিনের রিসার্চের তথ্য চুরি করার চেষ্টা করছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…