আজ মন্ত্রিসভার বৈঠকে "ঐতিহাসিক সিদ্ধান্ত" নিতে পারেন মোদী
লকডাউন কি ফের বাড়বে? এই নিয়ে জল্পনা তুঙ্গে। গতকাল সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে দীর্ঘদিনের লকডাউনে অর্থনীতি প্রায় ধসের মুখে। কিন্তু আর দেরি করলে চলবে না। এবার ধীরে ধীরে অর্থনীতিকে সচল করতে হবে। বর্তমান যা পরিস্থিতি এতে অর্থনীতিকে সচল করার সাথেই খেয়াল রাখতে হবে করোনা সংক্রমণের দিকেও। জনজীবনকে সচল রাখতে হবে। সামাজিক গতিবিধিকে এবার বাড়ানোর প্রয়োজন। কিন্তু মাথায় রাখতে হবে করোনার কথা। এই মারণ ভাইরাসের দাপট কিন্তু কমেনি।
প্রধানমন্ত্রী বলেছেন যে করোনার জন্য পৃথিবী কেমন যেন বদলে গেল। এরসাথে তিনি গ্রামাঞ্চলে যাতে করোনা না ছড়ায় তার দিকে সমস্ত মুখ্যমন্ত্রীদের নজর রাখতে বলেছেন। করোনার যেহেতু কোনো প্রতিষেধক বের হয়নি, তাই এই করোনাকে সঙ্গে নিয়েই এগোতে হবে। তার জন্য সামাজিক দূরত্বতা বজায় রেখে নিয়ম মেনে চলতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবারের লকডাউনের পরেও আগের মতো ধীরে ধীরে বিভিন্ন পরিষেবাতে ছাড় দেওয়া হতে পারে।
কাল বৈঠকের পর বোঝা গেছে যে ট্রেন পরিষেবা এখন পুরোপুরি চালু করা হবে না। তবে অর্থনীতিকে সচল করার জন্য বিশেষ কিছু রুটে ট্রেন চলবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ট্রেন না চালানোর প্রস্তাব দিয়েছেন। আর মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা লকডাউনের মেয়াদ ফের বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। এর অথেই ১৫ মে পর্যন্ত সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের তাদের নিজেদের রাজ্যের পরিস্থিতি ভালো করে খতিয়ে দেখার কথা বলা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…