নিউজ

লকডাউনের সিদ্ধান্ত সঠিক, ভারতকে সমর্থন জানাল ‘WHO’

করোনা ভাইরাসের আতঙ্কে সর্বত্র , চিনের ইউহান থেকে ক্রমশ একে একে সব দেশে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাসের ভয়াবহতা। গোষ্ঠী সংক্রমণ রুখতে গোটা দেশ লকডাউন রাখা হয়েছে, কিন্তু বহু স্থানেই নির্দেশ অমান্য করে মানুষ রাস্তায় বেরোচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) অবশ্য জানিয়েছে করোনাভাইরাসের মোকাবিলায় দেশে লকডাউন ভীষণ জরুরি ছিল, ভারত একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

হু-এর বিশেষ কোভিড ১৯ দূত ডেভিড নাবারো বলেছেন, আমেরিকা, ইটালির প্রভৃতি দেশে সময় থাকতে পদক্ষেপ না নেওয়ায় আজ এমন অবস্থায় পরিনত সেইসব দেশ। কিন্তু ভারত এক্ষেত্রে নজির সৃষ্টি করেছে।  তবে অনেকেই চিনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করছেন, সে ব্যাপারে তিনি বলেন এখন দোষারোপ না করে তাড়াতাড়ি সংক্রমণ মুক্ত করার জন্য পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন এর আগেও ভারত বহু ক্ষেত্রে নজির সৃষ্টি করেছে, লকডাউন কি আরও বাড়ালে ভালো এই প্রশ্নের জবাব দিয়ে তিনি বলেন যে সব হটস্পট (করোনাভাইরাস সংক্রমণের) রয়েছে, সরকার সেগুলির তথ্য-পরিসংখ্যান বিশ্লেষণ করে ব্যবস্থা নিতে পারেন তবে হটস্পটগুলিকে বাদ দিয়ে বাকি সব এলাকায় লকডাউন তুলে নেওয়া হবে মনে করা হচ্ছে। তবে লকডাউনের সময় যদি আরও বাড়ানো হয় তাহলে দুর্গতি আরও বাড়বে।

নাবারোর বলেন, যখন আজ ইতিহাস হবে তখন কত তারাতাড়ি এই অতিমারীকে অতিক্রম করে নিয়ন্ত্রণে আনা গেছে সেটাই দেখা হবে৷ তাই নিজেদের মধ্যে মনোমালিন্য না করে একে অপরের দোষ ত্রুটি না ধরে এগিয়ে যেতে হবে, খুঁজতে হবে করোনা নিয়ন্ত্রনের পথ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026