নিউজ

নিজামুদ্দিন যোগে বাংলার ২১৮ জন, পাঠানো হল কোয়ারান্টিনে

ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে অনুঘটকের ভূমিকায় দিল্লির নিজামুদ্দিন মসজিদের তবলিক-ই-জামাত শীর্ষক ধর্মীয় সমাবেশ। লকডাউন চলাকালীন ধর্মীয় সমাবেশে হাজার হাজার মানুষের জমায়েত থেকে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সমাবেশে যোগদানকারীদের চিহ্নিত করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আশঙ্কা করেছিল আক্রান্ত হতে পারেন প্রায় ৯ হাজার মানুষ। যাদের মধ্যে ১৩০৬ জন বিদেশিকেও চিহ্নিত করেছে কেন্দ্র। এদের মধ্যে ৪০০ জনের দেহে করোনা ভাইরাসের ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছে কেন্দ্র।

এই সভায় যোগ দিয়েছিলেন বাংলার ৭৩ জন প্রতিনিধি। তাদের চিহ্নিত করে ৫৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ৭৩ জনের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ শুরু করে রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার রাত পর্যন্ত ২১৮ জন চিহ্নিত করে রাজ্য। তাদের কলকাতার হজ হাউসে কোয়ারান্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই ২১৮ জনকে চিহ্নিত করে কলকাতার হজ হাউসে নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এরা প্রত্যেকেই খুব সাম্প্রতিক দিল্লির নিজামুদ্দিনে গিয়েছিলেন অথবা নিজামুদ্দিনে যাওয়া ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন। তাই তাদের কোয়ারান্টিনে রেখে অবজার্ভেশনে রাখা হচ্ছে। নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ করা অনেকের শরীরে কোভিড ১৯-এর ইতিবাচক চিহ্ন পাওয়া গেছে। ফলে সেখানে যাওয়া প্রত্যেক ব্যক্তিকে নজরে রাখা হচ্ছে যাতে সংক্রমণ বৃহত্তর সমাজে ছড়িয়ে না পড়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026