আগামী ৩১ আগস্ট পর্যন্ত কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে? আনলক ৩.০-র গাইডলাইন প্রকাশ করল নবান্ন
রাজ্যের কনটেইনমেন্ট জোনগুলিতে বাড়ল লকডাউনের মেয়াদ। প্রথমে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপাতত ৭ দিনের জন্য লকডাউন থাকবে। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতো গত বৃহস্পতিবার বিকেল থেকে কলকাতা-সহ রাজ্যের কনটেইনমেন্ট জোনগুলিতে শুরু হয় কড়া লকডাউন। আগামী বুধবার বিকেল পর্যন্ত লকডাউনের মেয়াদ ছিল। কিন্তু মঙ্গলবারই সরকারের তরফে জানানো হল, লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে। আপাতত ১৯ জুলাই অর্থাৎ রবিবার পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চিঠি দিয়ে কলকাতা-সহ সমস্ত জেলার প্রশাসনকে লকডাউন বাড়ানোর খবর জানিয়ে দেওয়া হয়েছে। করোনার সংক্রমণ যে হারে বাড়ছে, তাতেই লকডাউনের পথে হেঁটেছে রাজ্য। এই লকডাউন আপাতত ১৯ জুলাই, ২০২০ পর্যন্ত থাকবে। নতুন লকডাউনের সময় থেকে বাফার জোনকেও লকডাউনের মধ্যে ধরা হচ্ছে। আর সেখানেও কড়াকড়ি হচ্ছে।
রাজ্যের কনটেইনমেন্ট জোনগুলিতে লকডাউন দিয়েও করোনা সংক্রমণ আটকানো যাচ্ছে না। প্রতিদিনই প্রায় ১৪০০ মানুষ আক্রান্ত হচ্ছেন। আর কলকাতায় সংক্রমণের মাত্রা সবচেয়ে বেশি। কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দশ হাজার। কলকাতাতেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০। এই লকডাউন তুলে নিলে সংক্রমণের সংখ্যা আরও বাড়বে। তাই এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…