বিনোদন

মৃত্যুর এক মাস পর সুশান্তের স্মৃতিতে কী লিখলেন প্রাক্তন প্রেমিকা? জানুন

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে এক মাস, তবুও তার স্মৃতি যেন ক্রমাগত স্পষ্ট হয়ে উঠছে। মৃত্যুর একমাস পর এবার, তার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করলেন দীর্ঘ সাড়ে ছয় বছরের প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল অঙ্কিতা ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালিয়ে ‘চাইল্ড অফ গড’ লিখে স্ট্যাটাস দেন। পোস্টটি দেখার পরেই আবেগপ্রবণ হয়ে পড়েন সুশান্ত অনুগামীরা। এমনকি অঙ্কিতাকে পরামর্শ দেন এই কঠিন সময়ে না ভেঙে পড়ার জন্য।

উল্লেখযোগ্য, গত ১৪ই জুন বান্দ্রায় নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পেছনে কি রহস্য রয়েছে তার তদন্ত শুরু করেছেন মুম্বাই পুলিশ। তবে তার অনুগামীদের ধারণা তিনি আত্মহত্যা করেন নি তার এই অকালমৃত্যু একটি পরিকল্পিত খুন। তাই তার মৃত্যু রহস্য উদঘাটনের জন্য সিবিআই তদন্তের দাবি করেছেন তার অনুগামী থেকে শুরু করে রূপা গঙ্গোপাধ্যায়, শেখর সুমন ও পায়েল রোহতগিরা।

অন্যদিকে তার মৃত্যুর পর বয়ান রেকর্ড করা হয়েছে তার সাম্প্রতিক প্রেমিকা রিয়া চক্রবর্তী, পরিচালক সঞ্জয় লীলা বনশালি, যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানো শর্মা, বন্ধু সন্দীপ সিংহ এছাড়া তার অভিনীত শেষ সিনেমার পরিচালক মহেশ ছাবড়ার। জানা গিয়েছে, তার ঘরে যেসব জিনিসপত্র পাওয়া গিয়েছে সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে তার মৃত্যু তদন্ত কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি তার পরিবারের সদস্যেরা।

Anirban Kundu

Recent Posts

ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর, সবেতেই বাজিমাত! ধামাকাদার দুটি ফোন আনছে Oppo

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…

May 18, 2026

দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে, কবে শুরু হবে পরিষেবা?

দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…

May 18, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…

May 18, 2026

PAN কার্ডের নিয়মে বড় বদল! বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় স্বস্তি কেন্দ্রের

ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও সহজ করতে প্যান (PAN) বরাদ্দের নিয়মে বড়সড় ছাড় দিল কেন্দ্রীয়…

May 18, 2026

বর্ষার কাউন্টডাউন শুরু! নির্ধারিত সময়ের আগেই দেশে মৌসুমি বায়ুর প্রবেশ, কবে ভিজবে কলকাতা?

গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় যখন নাজেহাল বাংলার মানুষ, ঠিক তখনই বড় সুখবর দিল ভারতীয় আবহাওয়া…

May 18, 2026

সপ্তম পে কমিশনে শিলমোহর রাজ্যের, কবে থেকে মিলবে সুবিধা? বাড়বে কতটা ডিএ

রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…

May 18, 2026