গোটা দেশে লকডাউনের সময়সীমা ফের বাড়ানো হল। ৪ মে থেকে বাড়িয়ে আগামী দু-সপ্তাহ পর্যন্ত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে। ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে গ্রিন ও অরেঞ্জ জোনের ক্ষেত্রে কিছুটা হলেও শিথিলতা করা হবে।
বিমান, রেল, মেট্রো পরিষেবা ও আন্তঃরাজ্য ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ থাকবে। তবে বিমান, রেল, সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় দেবার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা/ প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান সব কিছু বন্ধ রাখা হবে। তার সাথেই বন্ধ রাখা হবে রেস্তোরাঁ, হোটেল। এছাড়া সিনেমা হল, মল, জিম ও ক্রীড়া সংস্থাগুলিও বন্ধ রাখা হবে। কোনও রকমের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জমায়েত, ধর্মীয় সমাবেশ ও পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…