করোনা নিয়ন্ত্রণে বহুদিন ধরে চলছে লকডাউন। বহু শ্রমিক, পর্যটক, পড়ুয়া আটকে পড়েছে বিভিন্ন রাজ্যে, লকডাউনের কারনে ফিরতে পারেনি, তাদের কথা ভেবেই কেন্দ্র চালু করতে চলেছে বিশেষ ট্রেন। স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া অনুমতির ভিত্তিতে শ্রমিকদের বাড়ি আসার জন্য নতুন নির্দেশিকা জারির মাধ্যমে শুক্রবার জানানো হয় আটকে পড়া পরিযায়ী শ্রমিক, পড়ুয়া, পর্যটকদের ফেরানো হবে বিশেষ ট্রেনে।
শ্রমিকদের ফেরানোর উদ্যোগে প্রথম ট্রেন শুক্রবার সকালে ভোর পাঁচটা নাগাদ চালু হয় তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের দিকে,এই ট্রেনে ফেরানো হয় ১০০০ শ্রমিককে। জানা গিয়েছে শুক্রবার আরও একটি ট্রেনে ফেরানো হবে শ্রমিকদের, যা কেরল থেকে ভুবনেশ্বর যাবে বলে জানা গেছে। সতর্কতার কথা মাথায় রেখে ওই শ্রমিকদের গন্তব্যে আসার পর তাদের রাখা হবে কোয়ারেন্টাইনে। যদি কারোর করোনার কোনও উপসর্গ দেখা দেয় সাথে সাথে তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
দেশের ভিন্ন প্রান্তের ন্যায় আহমেদাবাদেও বহু পরিযায়ী শ্রমিক আটকে আছেন যাদের ফেরানোর জন্যও বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করা হবে । তবে ভিন্ন রাজ্যে আটকে পড়া এইসব মানুষদের ফিরিয়ে আনার জন্য ট্রেনের টিকিট কীভাবে কাটা যাবে, সেই সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। পরবর্তীতে জারি করা হবে সেই গাইডলাইন পাশাপাশি ট্রেনে এবং প্লাটফর্মে সোশ্যাল ডিস্ট্যান্স যাতে বজায় রাখা হয় সে ব্যাপারেও নির্দেশিকা জারি করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…