নিউজ

কেরালার পথেই হাঁটল ওড়িশা, সামাজিক দূরত্ব বজায় রাখতে ছাতা ব্যবহারের পরামর্শ

এবার কেরলের দেখানো পথেই হাঁটল ওড়িশার সরকার। কয়েকদিন আগে কেরলের আলপ্পুঝার তনীরমুক্কম গ্রাম পঞ্চায়েতের তরফে জনগণকে অবগত করা হয়েছে, এবার থেকে বাড়ির বাইরে বেরোলে ছাতা সঙ্গে থাকা আবশ্যক। ছাতার যা ব্যাস তাতে একজন মানুষের থেকে অপরজনের মোটামুটি ১.৫ মিটার দূরত্বে অবস্থান করবে। তাই ছাতা খুলে রাখলে একে অপরের থেকে সামাজিক দূরত্বও তৈরি হবে।

বর্তমানে করোনার সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হয়ে উঠেছে দেশের বিভিন্ন রাজ্যে। আর সামাজিক দূরত্বকে প্রাধান্য দিয়ে একে অপরের থেকে দূরত্ব তৈরির নয়া নিদান দিল ওড়িশাও। ওড়িশার গঞ্জাম জেলায় জনগণকে ছাতা ব্যবহারের নির্দেশ দিয়েছে প্রশাসন। ছাতা খুলে হাঁটলে যে দূরত্বটি তৈরি হয় তাতে করোনার সংক্রমণ অনেকটাই ঠেকানো সম্ভব বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

ওড়িশার গঞ্জামের জেলাশাসক বিজয় অমৃত কুলাঙ্গি টুইটারে ছাতা ব্যবহারের কথা লিখে একটি মজার ছবি শেয়ার করেছেন। তাতে দেখানো হয়েছে ছাতার মাধ্যমে কীভাবে একে অপরের থেকে দূরত্ব তৈরি হয়েছে। তিনি আরও বলেন, রাস্তাঘাটে ছাতা নিয়ে বেরোলে পরস্পরের থেকে যে দূরত্বের সৃষ্টি হবে তাতে সোশ্যাল ডিসট্যান্সিং মেইনটেইন হবে। তার ফলে করোনা ভাইরাসের সংক্রমণ তুলনামূলক ভাবে কমতে পারে।

গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রধানদের সঙ্গে বৈঠকের দিন প্রধানমন্ত্রী ‘দো গজকি দূরি’ বজায় রাখতে অনুরোধ করেন। আর সেদিন কেরালার আলপ্পুঝার তনীরমুক্কম গ্রাম পঞ্চায়েতের তরফে জনগণকে ছাতা ব্যবহারের নিদান দেওয়া হয়। এবার এই পথেই হাঁটল ওড়িশা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026