নিউজ

নিম্নচাপসহ ঘূর্ণাবর্তের জের, কলকাতা সহ তিন জেলাতে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘন্টার মধ্যে আন্দামান সাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। এরপর ওই নিম্নচাপ ধীরে ধীরে নিজের শক্তি বৃদ্ধি করবে। শেষে গতিপথ বদলে তা আস্তে আস্তে মায়ানমার উপকূল ও বাংলাদেশের দিকে এগিয়ে যাবে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। তবে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকেই।

হাওড়া, হুগলি ও কলকাতায় বজ্র-বিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে বাতাস বইতে পারে। এর ফলে হুগলি জেলার চাষীদের ঘূর্ণিঝড়ের সম্ভাবনার জেরে আগাম ধান কাটার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র উপকূলের মৎস্য জীবিদের সতর্ক করা হয়েছে। এদিন শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চাইতে ১ ডিগ্রি কম।

তবে এদিন কলকাতায় সকালের আবহাওয়া দেখে অনুমান করা যায়নি কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দেবে। সকালে ক্রমেই বাড়ছিল তাপমাত্রার প্রভাব। হাওয়া অফিসের পূর্বাভাস মতো আস্তে আস্তে বদলাতে শুরু করে আবহাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রে সৃষ্টি হওয়া ওই নিম্নচাপ ক্রমেই নিজের শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তে পরিনত হতে পারে। তার ফলে শুক্রবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। সিকিম লাগোয়া ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকেই চলছে বৃষ্টি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026