আপাতত লকডাউনে বন্ধ দেশের প্রায় সমস্ত পরিষেবা। লকডাউন উঠে গেলেও আগামী দিনে কিরূপ পরিস্থিতি হতে চলেছে সেই বিষয়ে জানা নেই কারও। তবে এরই মাঝে যাত্রী সুরক্ষার কথা ভেবে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণের কথা ভেবেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এগুলি চালু করা হবে কলকাতা সহ দেশের সবকটি মেট্রো শহরে।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া বিশেষ পদক্ষেপগুলি হলো
১. টিকিট কাটার বেশ কিছু সময় আগে স্ক্রিনিং করাতে হবে।
২. টিকিট কাটার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
৩. মাস্ক পরে মেট্রো চত্বরে প্রবেশ করতে হবে।
আপাতত এই গুলিই প্রকাশ্যে এসেছে। এছাড়া আরও কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যেগুলির বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে কিছু জানা যায়নি।
যদিও লকডাউন কবে উঠবে বা কবে পরিষেবা চালু হবে সেই বিষয়ে অজ্ঞাত সবাই। তবে করোনায় যে ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে দেশবাসী, তার যেন আরও পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে চিন্তিত সরকার। এই কারণেই মেট্রো নিয়ে বিশেষ পরিকল্পনা করা হয়েছে। তবে ঠিক কবে থেকে পরিষেবা উপলব্ধ হবে, সেই দিকেই তাকিয়ে গোটা দেশবাসী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…