রাজ্য সরকারের পক্ষ থেকে লকডাউনের মধ্যেও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, তবে অবশ্যই শর্ত মেনে। ছাড় মিলেছে দোকান খোলার ক্ষেত্রে। এছাড়া বেসরকারি অফিস ও খোলা রাখা যাবে। তবে মাত্র ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করার অনুমতি মিলেছে। এবার থেকে রাস্তায় বেরোনোর জন্য ও বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে রাজ্য। কি সেই ব্যবস্থা?
কলকাতা পুলিশের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে যে এবার থেকে কলকাতার রাস্তায় বেরোলে ই-পাস নিতে হবে। আজ সকাল ৭ টা থেকেই ই-পাসের আবেদন করা যাবে। এই পাসের বৈধতা সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। আর কেবলমাত্র কলকাতার বাসিন্দা তারাই কলকাতা পুলিশের এই ই-পাস পাবেন। একটি লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। সেই লিঙ্কটি হল- coronapass.kolkatapolice.org
এই লিঙ্কে গিয়ে বেশ কিছু তথ্য দিতে হবে, তারপরেই অনুমতি মিলবে। শহরবাসী অনেক সময় প্রয়োজনে রাস্তায় বেরোলে তাদের হয়রানির স্বীকার হতে হচ্ছে। সেই সমস্যা যাতে পড়তে না হয়, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে একটি গাড়ির মধ্যে চালক ছাড়া ২ জনের অনুমতি দেওয়া হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…