অফবিট

‘মুড়িঘন্টে’ মুড়ি থাকে না, তবে কেন এমন নাম? জেনে নিন রেসিপি

শ্রেয়া চ্যাটার্জি – কথাতেই আছে ‘মাছে ভাতে বাঙালি’। বাঙালি খেতে বসবে আর পাতে বড় বড় মাছের টুকরো পরবে না, এমনটা হয় না। বাংলা হল সুজলা সুফলা শস্য শ্যামলা। বাংলার মাঠ ঘাট বলতেই প্রথমেই যেটা চোখের সামনে ভেসে ওঠে এক মাঠ ধান। সাধে কি আর কবি লিখেছেন “ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা।” বাংলায় হরেক রকমের ধান পাওয়া যায়। মূলত ধানই এখানকার প্রধানত ফসল।

ভারতের উত্তর প্রদেশের এক স্থানে প্রায় ১০ হাজার বছর আগে মানুষের ধানের ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তবে ভাতের সঙ্গে মাছকে কেন জুড়ে দেওয়া হয়েছে, এর কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে মূলত মনে করা হয় ধান এবং মাছ দুটো জিনিসই বাংলায় সহজলভ্য ছিল। আমাদের বাংলা নদীমাতৃক। মিষ্টি জলের মাছ পাওয়া খুব একটা কঠিন নয়। তবে সিন্ধু সভ্যতার পাওয়া একটি থালার ওপর মাছের আকার দেখে বোঝা যায় ভারতবর্ষের মানুষের মাছ, ভাত খাওয়ার অভ্যাসটি খুব একটা নতুন নয়।

মুড়ি ঘন্ট ও বাঙ্গালীদের অতি জনপ্রিয় একটি রেসিপি। মুড়িঘন্টে মুড়ি থাকেনা। তবে এর এমন কেন নাম হল? মুড়ি না থাকলেও এই রেসিপির প্রধান উপাদান হলো ‘মাছের মুড়ো’। আর তাই এমন নামকরণ। মাছের মুড়ো যারা এমনি খেতে অপছন্দ করেন, তারা চালের সহযোগে এমন একটি রেসিপি বানিয়ে দেখতে পারেন। এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার। তবে যারা ডায়েট করছেন, তাদের জন্য এটি একটি ঘুরপাক খাওয়া বটে। একদিনের জন্য নিয়ম ভেঙে খেয়ে দেখতে পারেন।

উপকরণঃ

১) রুই মাছের মাথা (২/৩)
২) পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বাটা
৩) জিরে বাটা
৪) আদাবাটা
৫) রসুন বাটা
৬) হলুদ গুঁড়ো
৭) লঙ্কাগুঁড়ো
৮) গোটা লঙ্কা (৫-১০)
৯) দারচিনি
১০) এলাচ
১১) নুন
১২) তেজপাতা
১৩) আলু টুকরো করে কাটা
১৪) তেল এবং ঘি
১৫) চিনি স্বাদমতো
১৬) মুগ ডাল

প্রণালীঃ

মুগ ডাল চাল ধুয়ে এক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে জল ভালো করে ঝরিয়ে নিতে হবে। কড়াইতে ঘি দিয়ে টুকরো করা আলু ভেজে নিয়ে তারপরে চাল এবং ডাল ভাজতে হবে। তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু ভেজে, তারপর আদা, রসুন, পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে হলুদগুঁড়ো, জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো প্রভৃতি গুঁড়ো মসলা দিয়ে কষিয়ে মাছের মুড়ো গুলি ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। এই কষানোর মধ্যে ভাজা চাল, ডাল, আলু সমস্ত দিয়ে জল দিয়ে ভরাট করে দিতে হবে। এইসময় স্বাদমতো নুন, মিষ্টি দিয়ে দিতে হবে। নামানোর আগে উপর থেকে ঘি দিয়ে পরিবেশন করুন গরম গরম মুড়িঘন্ট।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026