নিউজ

পরবর্তী ২ মাস কীভাবে এগোবে দেশ? ‘অ্যাকশন প্ল্যান’ তৈরি কেন্দ্রের

লকডাউন পরবর্তী সময়ে দেশের সামগ্রিক পরিস্থিতির মোকাবিলা কীভাবে করা সম্ভব, তা নির্ধারণ করতে সুনির্দিষ্ট পরিকল্পনার পথে হাঁটছে কেন্দ্র। তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে ১৭ ই মে। পরবর্তী ২ মাস কীভাবে এগোবে দেশ, তা ঠিক করতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করার জন্য আলোচনা চলছে। নির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়ার জন্য প্রতিটি মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিভিন্ন মন্ত্রকের পরামর্শ ও অ্যাকশন প্ল্যানের খুঁটিনাটি পর্যালোচনা করে দেখার পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৫ শে মার্চ লকডাউন শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কী কী কাজ করেছে প্রতিটি দপ্তর ও মন্ত্রক তার তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রকগুলোকে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ রুখতে লকডাউন জারি করার পর থেকেই বিভিন্ন বিষয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। পরিযায়ী শ্রমিকদের সমস্যায় সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে সরকারকে। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো দাবি করে এসেছে যে, কোন রকম পরিকল্পনা ছাড়া তড়িঘড়ি লকডাউন জারি করে মানুষকে সমস্যায় ফেলেছে কেন্দ্র। তবে বিরোধীদের এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে করেছে শাসক ঘনিষ্ঠ নেতারা।

কেন্দ্রের দাবি, সেই সময় লকডাউন জারি করার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া সরকারের কাছে দ্বিতীয় আর কোন পথ ছিল না। সেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, কারো সঙ্গে আলাপ আলোচনারও সময় পাওয়া যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026