বিনোদন

পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী কোয়েল

কৌশিক পোল্ল্যে: কোল আলো করে কোয়েল মল্লিকের ঘরে এল এক ফুটফুটে পুত্রসন্তান। আজ ভোর ৫টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তান ভূমিষ্ঠ করেন কোয়েল। নতুন অতিথির আগমনে আনন্দে উচ্ছসিত দুই পরিবার। নবাগতর দাদু রঞ্জিত মল্লিক খুশিমনে সংবাদমাধ্যমকে জানান, “লকডাউনে এর থেকে খুশির খবর আর কিছুই হতে পারে না। মা ও ছেলে উভয়েই সুস্থ রয়েছেন।”

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই নিজের বিবাহবার্ষিকীর দিন সোশ্যাল মিডিয়ার পোস্ট দিয়ে সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নেন কোয়েল, সঙ্গে এও জানান গরমের মরশুমেই নতুন অতিথির আগমন ঘটবে। ঠিক তেমনটাই ঘটল। উল্লেখ্য সাত বছর আগে ২০১৩ সালে টলিউডের বিখ্যাত প্রযোজক নিসপাল সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল। এটিই দম্পতির প্রথম সন্তান।

এরপর মাঝে ইন্ডাস্ট্রি থেকে খানিক বিরতি নিয়ে অভিনেত্রী ফিরে আসেন একগুচ্ছ হিট সিনেমা নিয়ে। উপরন্তু সুখবর দিয়ে ভক্তদের মন ভালো করে দেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কোয়েলের সন্তানের ওজন হয়েছে ৩.১কেজি। নতুন অতিথিকে একঝলক দেখার অপেক্ষায় আকুল তার ভক্তরা। কবে সন্তানের ছবি পোস্ট করবেন কোয়েল সেটাই এখন দেখার অপেক্ষা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026