কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রায়োগিক গণিত ও তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান বিভাগের দুই গবেষক আর আধিকারী ও রাজেশ সিংহ এক গবেষণায় দাবি করেছেন যে, ২১ দিনের লকডাউন ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যথেষ্ট নয়। লকডাউন অবশ্যই ৪৯ দিন বাড়ানো উচিত বলে মনে করেন তারা। গবেষণার শেষে বেশ কয়েকটি সম্ভাবনার উল্লেখ করেন তারা।
প্রথমত, ২১ দিনের এই লকডাউন কোভিড-১৯ সংক্রামকের হার হ্রাস করলেও পুনরুত্থান রোধ করার জন্য এটা খুব বেশি কার্যকর হবে না। এক্ষেত্রে লকডাউনের পরেও সংক্রমণের পুনরুত্থানের সম্ভাবনা থাকবে বলে মনে করছেন তারা।
দ্বিতীয়ত, ২১ দিনের লকডাউনের শেষে ৫ দিনের ছাড় দেওয়ার পর তাৎক্ষণিকভাবে পরবর্তী ২৮ দিনের জন্য অন্য একটি লকডাউন জারি করা দরকার। তবে এর ফলেও সংক্রমণের পুনরুত্থান রোধ করা সম্ভব নয় বলেই তাদের দাবি।
তৃতীয়ত, প্রথমে ২১ দিনের লকডাউন, পরে ২৮ দিনের লকডাউন, তারপরে ১৮ দিনের আরও একটি লকডাউন প্রয়োজন। এই তিনটি লকডাউনের মাঝে ৫ দিন করে ছাড় দেওয়া দরকার।
চতুর্থত, এককালীন ৪৯ দিনের টানা লকডাউনের পক্ষে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তারা। কারণ, এর ফলে ১০-এর নীচে সংক্রামকের সংখ্যাও কমে আসে।
সংক্রামকের সংখ্যা ১০-এর নীচে নেমে এলে আর লকডাউনের প্রয়োজন নেই বলে এই দুই গবেষক জানান। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৪ মার্চ এক ঘোষণার পর থেকে ২১ দিনের লকডাউন চলছে ভারতে। করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে বাড়ির বাইরে না বেরিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
আইপিএলের প্রথম ম্যাচেই নজরে এল বড় প্রশ্ন—কেন ক্যামেরন গ্রিন বল করলেন না? ২৫ কোটির এই…
ভারতে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দ্রুত বাড়ছে। পেট্রোল-ডিজেলের খরচ থেকে বাঁচতে এখন অনেকেই ঝুঁকছেন ই-স্কুটারের দিকে।…
বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…
ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…
টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…
বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…