বিনোদন

কনিকা কাপুরের পর করোনায় দ্বিতীয় আক্রান্ত বলিউডে

কৌশিক পোল্ল্যে: আরও এক বলিউড সেলেব পড়লেন করোনার প্রকোপে। কিছুদিন আগে পর্যন্ত প্রখ্যাত গায়িকা কনিকা কাপুরের করোনা হওয়া নিয়ে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া, এক সপ্তাহেরও বেশি সময় ধরে দীর্ঘ প্রচেষ্টার পর কোনোমতে তাকে সারিয়ে তোলা হয়েছে। এরমধ্যেই করোনার প্রকোপ জাঁকিয়ে বসল বলিউড সেলেব পরিবারের আর এক সদস্যের উপর।

সম্প্রতি শাজা মোরানির নাম উঠে এল করোনা আক্রান্তের তালিকায়। এতদিন পর্যন্ত একমাত্র কনিকাই বলিউডে এই রোগে আক্রান্ত ছিলেন। শাজা বলিউডের বিখ্যাত প্রযোজক করিম মোরানির মেয়ে। চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, দিলওয়ালে ইত্যাদি উল্লেখযোগ্য হিট ছবিগুলির প্রযোজনার দায়িত্বে ছিলেন করিম মোরানি।

বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী শাজার কোভিড-১৯ করোনা রিপোর্টে পজিটিভ আসায় তাকে মুম্বাইয়ের একটি করোনা হাসপাতালে বিশেষ ওয়ার্ডে রাখা হয়েছে। একইভাবে যেমন কনিকা ছিলেন উত্তরপ্রদেশের একটি সরকারি আইসোলেশন সেন্টারে। বহু প্রচেষ্টায় পর কনিকার রিপোর্ট নেগেটিভ আসে। করোনা আক্রান্তের ক্ষেত্রে দুবার বা তার বেশি টেস্টে রিপোর্ট নেগেটিভ এলে তবেই রোগীকে সুস্থ বলে গন্য করা হয়।

জানা গিয়েছে করোনায় লকডাউন হওয়ার ঠিক আগেই অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন শাজা। এরপর তিনি আইসোলেশনই ছিলেন কিন্তু তা সত্ত্বেও এতদিন পর তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, যে কারনে চিকিৎসকরা তাকে বিশেষ অবজারভেশনে রাখবেন। এই ঘটনার পর বলিমহলে আতঙ্ক খানিক বাড়ল বলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026