বর্তমানে করোনা সংক্রমণের জেরে বাড়িতে বসেই কাজ করছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে এয়ারটেল তার গ্রাহকদের জন্য নতুন একটি পোস্টপেইড প্ল্যান নিয়ে এসেছে। টেলিকম সংস্থাটি কিছু নির্বাচিত গ্রাহকদের প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য একটি ব্যানার পাঠাচ্ছে বলেও জানা গেছে।
এই প্ল্যানটিতে ১০০ টাকায় ১৫ জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে। এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে, যারা এই মহামারীর ফলে বাড়িতে বসেই কাজ করছেন এবং যাদের বাড়িতে ব্রডব্যান্ড সংযোগ নেই এই প্ল্যানটি শুধুমাত্র তাদের জন্যই বৈধ। নতুন প্ল্যান অনুযায়ী এয়ারটেল তার পোস্টপেইড গ্রাহকদের জন্য দুটি ডেটা প্যাক সরবরাহ করবে।প্রথমটিতে মাত্র ১০০ টাকায় ১৫ জিবি ডেটা এবং দ্বিতীয়টিতে ২০০ টাকায় ৩৫ জিবি ডেটা দেওয়া হবে।
নতুন প্ল্যানটি “স্বাচ্ছন্দ্যে বাড়ি থেকে কাজ করুন” বিভাগের অধীনে পাওয়া যাবে। যারা আগ্রহী রয়েছেন সেইসব গ্রাহকরা নতুন প্ল্যানটি পেতে “এয়ারটেল থ্যাংকস” অ্যাপটিতে নজর রাখতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…