রাজ্যে ফের লকডাউন। এবার খুব কড়াকড়ি করেই লকডাউন করার পথে রাজ্য সরকার। আগামী ৯ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে রাজ্যের সব কন্টেনমেন্ট জোনে লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। তবে এবার শুধু যে কন্টেনমেন্ট জোন লকডাউন হবে এমন নয়, কন্টেনমেন্ট জোনের সাথেই বাফার জোনগুলিতেও লকডাউন কড়াকড়ি করার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
মঙ্গলবার নবান্নে বৈঠকে বসেছিল করোনা মোকাবিলায় গঠিত টাস্ক ফোর্স। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় আগামী বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে এলাকাভিত্তিক কনটেইনমেন্ট জোন ও বাফার জোনে কড়া লকডাউন শুরু হবে। এই সিদ্ধান্ত সব জেলাশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরা সিদ্ধান্ত নেবেন, জেলার কোথায়-কোথায় লকডাউন করতে হবে। এদিকে রাজ্য প্রশাসনের সব থেকে বেশি নজরে রয়েছে সাতটি জেলা। সেগুলি হল- কলকাতা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি,মালদা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা।
এই লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে। বন্ধ থাকবে সব সরকারি ও বেসরকারি অফিস। শিল্প-কারখানা, বাজার-দোকান সমস্ত কিছুই বন্ধ থাকবে। যান চলাচলও করা যাবে না। কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না।
আইপিএলের প্রথম ম্যাচেই নজরে এল বড় প্রশ্ন—কেন ক্যামেরন গ্রিন বল করলেন না? ২৫ কোটির এই…
ভারতে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দ্রুত বাড়ছে। পেট্রোল-ডিজেলের খরচ থেকে বাঁচতে এখন অনেকেই ঝুঁকছেন ই-স্কুটারের দিকে।…
বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…
ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…
টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…
বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…