আজ দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হবে কিনা সেই নিয়ে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। সম্ভবত আজ রাতে লকডাউন নিয়ে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। আজ বৈঠকে প্রধানমন্ত্রী নিজেই সতর্কতার জন্য মুখে মাস্ক পরে বসেছেন। তার সাথে তিনি মুখ্যমন্ত্রীদের বলেছেন, “আমি ২৪*৭ আপনাদের সঙ্গে রয়েছি”।
প্রায় ৪ ঘন্টা ধরে এই বৈঠক হবে বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত বেশ কিছু রাজ্য সরকারের পক্ষ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর আবেদন করেছেন বলে সূত্রের খবর। লকডাউন বাড়াতে চেয়েছে হরিয়ানা, মহারাষ্ট্র ও দিল্লি সরকার। ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়াতে চায় মহারাষ্ট্র সরকার।
এদিকে দেশের দুই রাজ্য ওড়িশা ও পাঞ্জাবে কেন্দ্রের সিদ্ধান্তের আগেই লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করেছে। এছাড়া অন্যান্য রাজ্যের পক্ষ থেকেও প্র্রধানমন্ত্রীকে লকডাউন বাড়ানোর জন্য আর্জি জানানো হয়েছে। লম্বা লকডাউনের পক্ষে একাধিক রাজ্য। বর্তমানে যেভাবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে লকডাউন বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লকডাউন তুলে দিলে দেশে আরও অবস্থার অবনতি হতে পারে বলে মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…