বিনোদন

আরও এক ধাপ এগোলেন ভাইজান, লকডাউনে দুঃস্থ মানুষদের জন্য করলেন রেশনের ব্যবস্থা

কৌশিক পোল্ল্যে: প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি দুঃস্থ ও অসহায় মানুষকে ইতিমধ্যেই অর্থ দিয়ে সাহায্য করেছেন সলমান খান। প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য সংগ্রহ করে সাহায্যের অঙ্গীকার করে এগিয়ে আসেন ভাইজান।

আবারো এই লকডাউন পরিস্থিতিতে দরিদ্র্য দূরীকরনে একধাপ এগিয়ে এলেন এই অভিনেতা। ফিল্ম ইন্ডাস্ট্রির শ্রমিক বাদেও যারা রাস্তাঘাটে অনাহারে দিন কাটাচ্ছেন এবার তাদের মুখ চেয়ে কল্যানমূলক বন্দোবস্ত করলেন তিনি। প্রত্যেকের পরিবারের জন্যই রেশনের ব্যবস্থা করা হবে জানালেন খোদ সলমান।

ইতিমধ্যেই যার জনকল্যানমূলক সংস্থা ‘বিং হিউম্যান’ এই বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে। তারা মুম্বাইয়ের ফিল্মসিটির দিনমজুর কর্মীসহ আশেপাশের বস্তিগুলিতে এই রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছেন। একটি বিশেষ টিম এই ইস্যুতে রেশন তুলে দেবেন দুঃস্থ মানুষদের হাতে।

এর আগে দুই দফায় বহু মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভাইজান, বহু মানুষের অন্নসংস্থানের সুরাহা হয়েছে তারই হাত ধরে। রেশনের সমস্ত কার্যক্রমটি ট্যুইট করে প্রকাশ্যে আনেন সমাজসেবী ও সলমানের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকি। ট্যুইটে তিনি সলমান ও তার সংস্থাকে মন থেকে ধন্যবাদ জানিয়েছেন। ট্যুইটার ইউজাররা এটি রিট্যুইট করে সলমানকে ‘রিয়েল হিরো’ অাখ্যা দেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026