ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

লকডাউনে বন্ধ থাকতে পারে ব্যাঙ্কিং পরিষেবা, আগে ভাগে জেনে নিন বিস্তারিত

করোনার দাপট বাড়ছে বিশ্ব জুড়ে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমশ। ভারতে এখনো পর্যন্ত আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৭১৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। এমন বিপজ্জনক পরিস্থিতিতে লক ডাউন হয়ে গিয়েছে গোটা ভারতবর্ষ। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলায় গোটা দেশ তিন সপ্তাহের লক ডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন। সমস্ত লোকাল ট্রেন, মেট্রো, মেল, এক্সপ্রেস পরিষেবা বন্ধ রয়েছে।

এমন পরিস্থিতিতে মানুষের কপালে চিন্তার ভাজ আরও বাড়তে পারে। দেশে করোনা ভাইরাস আতঙ্কে বেশ কিছু প্রধান ঋণদাতা ও কেন্দ্রীয় ব্যাঙ্ক তাদের কর্মচারীদের এই মারণ ভাইরাস সংক্রমণ থেকে এড়াতে বেশিরভাগ শাখা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে, সরকারি ভাবে লক ডাউন সিদ্ধান্তে ব্যাঙ্ক বন্ধের কোনো নির্দেশ দেওয়া হয়নি কারন ব্যাঙ্ক দৈনন্দিন জীবনে একটি জরুরি পরিষেবা। তবে বড় শহর গুলিতে পাঁচ কিলোমিটার পর পর একটি করে ব্যাঙ্কের শাখা খোলা থাকবে বলে জানা গিয়েছে। সরকারি কোনো ঘোষণা এবিষয়ে হয়নি।

গ্রামাঞ্চলে বেশিরভাগ মানুষের ভরসা নগদ। তারা ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবায় অভ্যস্থ নয়। তাই ব্যাঙ্কগুলি গ্রামাঞ্চলের মানুষদের জন্য তাদের নগদ টাকার পরিষেবা দেবে। রাষ্ট্র পরিচালিত ব্যাঙ্কের এক প্রবীণ ব্যাঙ্ককর্মী জানিয়েছেন, গ্রামাঞ্চলে ব্যাঙ্কের শাখা খোলা থাকলে মানুষের কিছুটা ভিড় হবে। এবিষয়ে ব্যাঙ্কগুলি নিজেদের মধ্যে আলোচনা করছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026