অফবিট

করোনা মোকাবিলায় মানুষের প্রান বাঁচাবে রোবট

শ্রেয়া চ্যাটার্জি : করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব আতঙ্কিত হয়ে রয়েছে। প্রতিদিন মারা যাচ্ছে শত শত মানুষ। চীনের পরে ইতালি, স্পেন, ফ্রান্স সব জায়গায় শুরু হয়েছে মৃত্যু-মিছিল। ভারতবর্ষে আক্রান্ত হয়েছে পাঁচশোরও বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ডাক্তাররাও। ডাক্তাররা দিনরাত্রি এক করে চেষ্টা করে চলেছেন কি করে মানুষকে সেবা করে ঘরে ফিরিয়ে দেওয়া যায়। কিন্তু ইতালির অবস্থাটা একটু অন্যরকম।

বিষয়টা এতোটাই মারাত্মক হয়ে গেছে যে ডাক্তাররা শুধুই কেঁদে চলেছেন, হসপিটাল থেকে বেরোচ্ছে একটার পর একটা মৃতদেহ। স্তব্ধ হয়ে গেছে গোটা জনজীবন। গোটা বিশ্ব কার্যত গৃহবন্দি হয়ে পড়েছে। কিন্তু একইভাবে লড়ে যাচ্ছেন ডাক্তার, নার্স এবং আরো অন্যান্য সরকারি কর্মীরা। নিজের জীবনকে বিপন্ন করে তারা এগিয়ে চলেছেন এই সাহায্যের কাজে। তবে তাদেরও তো জীবনের দাম আছে, তারা বাঁচলে, আরো কটা জীবন বেচে যাবে। এই কথা মাথায় রেখে স্পেন নিয়ে এসেছে রোবট। এই রোবটটি প্রতিদিন ৮০০০০ টেস্ট করতে সক্ষম এবং বেঁচে যাবে অনেক ডাক্তারের জীবন। এমনটাই আশা করছেন সকলে। স্পেনের এই অসাধারণ উদ্যোগকে বাহবা জানাতেই হয়।

রোবটটি কিভাবে বানানো হয়েছে সেটা সম্পর্কে এখনো পর্যন্ত সবিস্তারে কিছু জানানো হয়নি। অন্যান্য দেশও ভাবছে কিভাবে রোবট এর মাধ্যমে বিষয়টিকে মহামারী থেকে বাঁচানো সম্ভব হয়। তবে ভারতের মধ্যে কেরালাতেও রোবটকে হ্যান্ড স্যানিটাইজার দিতে এর আগে আমরা দেখেছি।

রোবট যদি প্রত্যেকটি দেশ তৈরি করে তাহলে বিষয়টি মন্দ হয় না। এর ফলে বেঁচে যাবে অনেক প্রাণ। ডাক্তাররা যে নিরলস চেষ্টা করে মৃত্যুবরণ করছেন, হয়তো মৃত্যু থেকে বাঁচানো যাবেন তাদের প্রাণ কে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026