নিউজ

২০ এপ্রিলের পর লকডাউনের নিয়ম বদল, ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। মঙ্গলবার সকাল ১০ টায় জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী ৩ রা মে পর্যন্ত দেশ জুড়ে লকডাউন জারি থাকার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ, একমাত্র লকডাউনই পারে করোনা ভাইরাসের সংক্রমণ চক্রকে ভেঙে ফেলতে।

তবে একটানা লকডাউনের ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামের খেটে খাওয়া মানুষেরা। ভেঙে পড়ার উপক্রম দেখা দিয়েছে গ্রামীণ অর্থনীতি। দেশের একটি বিশাল সংখ্যক মানুষকে চরম দুর্দশার মধ্যে ফেলে একটানা লকডাউন কতদিন চালিয়ে যাওয়া যাবে, তা ভাবাচ্ছে কেন্দ্রকে। ফলে, কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করার কথা মাথায় সরকার।

দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও, তা কয়েকটি এলাকার বাইরে এখনও ছড়িয়ে পড়েনি। তাই করোনার সংক্রমণ চক্রকে ভেঙে দিয়ে সংক্রমিত নয় এমন এলাকাগুলোতে লকডাউন শিথিল করার কথা ভাবছে সরকার। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার সর্বাধিক সম্ভাবনা যুক্ত এলাকা গুলোকে হটস্পট ঘোষণা করেছে সরকার। করোনা হটস্পট এলাকায় লকডাউন জারি থাকবে।

জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই কয়েকদিন লকডাউন কার্যকর করতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। করোনা সংক্রমণ ছড়াতে পারে এমন সম্ভাবনার ক্ষেত্রে কড়া হবে প্রশাসন। তবে করোনা হটস্পট নয় এমন এলাকাগুলোতে ২০ এপ্রিলের পর লকডাউন শিথিল করা হতে পারে। সেক্ষেত্রে লকডাউনের বিষয়ে নতুন কিছু নিয়ম আনতে চলেছে সরকার। ২০ এপ্রিল পর্যন্ত দেশের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকের করোনা পরিস্থিতি খতিয়ে দেখে খেটে খাওয়া মানুষের কথা ভেবেই লকডাউনের নিয়মে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026