নিউজ

৩০ এপ্রিলের বদলে কেন ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ালেন মোদী, জেনে নিন আসল কারণ

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে লকডাউন আরও ১৯ দিন বাড়ানোর কথা ঘোষণা করেছেন। ৩ মে পর্যন্ত জারি হয়েছে লকডাউন। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জেগেছে যেখানে অনেক রাজ্যই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি করেছে সেখানে ৩ মে পর্যন্ত লকডাউনের কি দরকার। কিন্তু সংশ্লিষ্ট মহলের মতে এর পিছনেও বেশ কয়েকটি কারণ আছে। অনেক ভাবনা চিন্তা করেই প্রধানমন্ত্রী লকডাউন ৩ মে পর্যন্ত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এর কারণ হিসেবে দেখা যাচ্ছে, ৩০ এপ্রিলের পরদিন ১ মে, অর্থাৎ মে দিবসের ছুটি। তার পরের দুদিন অর্থাৎ ২ মে এবং ৩ মে যথাক্রমে শনিবার ও রবিবার পড়েছে। অর্থাৎ ৩০ এপ্রিলের পর তিনদিন পরপর ছুটি। সাধারণ মানুষ এতদিন ঘরবন্দি থাকার পর মে দিবস সহ বাকি দুই ছুটির দিনে রাস্তায় বেরোবে তার সম্ভাবনা প্রবল। আর এত মানুষ একসাথে জমায়েত হলে করোনা ভাইরাস আবার ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। কিন্তু ৩ মে পর্যন্ত লকডাউন জারি থাকলে ৩ তারিখ পর্যন্ত আর কেউ বাইরে বেরোবে না। সেইদিকে বিচার করেই প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

৩ মে পর্যন্ত দেশ জুড়ে লকডাউন জারি থাকলেও ২০ এপ্রিলের পর থেকে কিছু জায়গায় লকডাউনে ছাড় দিতে পারে কেন্দ্র সরকার। আজ তাঁর ভাষণে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ২০ এপ্রিল পর্যন্ত সমস্ত হটস্পট সহ সারাদেশে নজর রাখা হবে। ২০ এপ্রিলের পর কোথায় কোথায় লকডাউন শিথিল করা যায় তা দেখা হবে। প্রসঙ্গত করোনা মোকাবিলায় কেন্দ্রের লকডাউন বাড়ানোর আগেই ওড়িশা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্য ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিয়েছে। এদিকে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১০,০০০। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩৯ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026