নিউজ

রাজ্যে কি বাড়বে লকডাউনের সময়সীমা? জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকের পর জানিয়েছেন যে লকডাউন হতে পারে টানা ৪৯ দিন। তিনি বলেছেন যে বিশেষজ্ঞরা বলছেন টানা ৪৯ দিন লকডাউন চললে তা ভালো হবে। তবে এটা তার মত নয়। এতদিন হলে লোকের তো সমস্যা হবেই। আজ মুখ্যমন্ত্রী তিনটি টাস্কফোর্স গঠন করেছেন।

একটি টাস্কফোর্স মুখ্যসচিবের নেতৃত্বে টাস্কফোর্স রেস্ট্রিকশান এন্ড রিলাক্সেশনের কাজ করবে। অন্য টাস্কফোর্স অর্থসচিবের নেতৃত্বে অর্থনৈতিক বিষয়টি দেখবে। আর আরেকটি টাস্কফোর্স স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে এনফোর্সমেন্ট বিষয়টি দেখবে। এর সাথে তিনি আজ প্রধানমন্ত্রীর সাথে সর্বদল বৈঠকের ক্ষেত্রে কি বিষয় কথা হয়েছে সেই প্রসঙ্গ সম্পর্কে বলেছেন।

তিনি বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি শুনেছেন প্রধানমন্ত্রী লকডাউন এখনই তোলা সম্ভব নয় বলে জানিয়েছেন। এরসাথে এটাও বলেছেন কেন্দ্র যতক্ষণ কিছু না বলছেন, ততক্ষন তাঁদের পক্ষ থেকে কিছু বলা ঠিক হবে না। এর সাথে রাজ্যে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৭১ হয়েছে বলে তিনি আজ জানিয়েছেন। এছাড়া তিনি বলেছেন রাজ্যে পর্যাপ্ত পরিমানে হাইড্রোক্সিক্লোরোকুইন মজুত আছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026