করোনাভাইরাসে জর্জরিত গোটা দেশ। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক ছিল ১৪ই এপ্রিল তুলে নেওয়া হবে এই লকডাউন। তবে সর্বদলীয় বৈঠকের পর তিনি সাফ জানালেন এখনই উঠছে না এই লকডাউন।
তবে আগামী শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সবাই মনে করেছিল যে আগামী শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার পর তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু বুধবার সর্বদলীয় বৈঠকের পর তিনি জানিয়েছেন কোনও অবস্থাতেই এখনই লকডাউন ওঠানো সম্ভব নয়।
শুধু এই বিষয়ই নয়, অপর একটি বিষয়েও মন্তব্য করেন তিনি। তার মতে করোনার আগের ও পরের পরিস্থিতি সমান থাকবে না। এবার নাকি প্রত্যেকের করোনার আগের ও পরবর্তী জীবন আলাদাভাবে চিহ্নিত করা হবে। তার মতে এই মারণ ভাইরাসের ফলে এক বিরাট সামাজিক, ব্যক্তিগত সাথে আচরণমূলক পরিবর্তন আসতে পারে। যার জন্য প্রস্তুত হতে হবে সকলকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…