পশু বা পাখি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন পোস্ট সবসময়ই আনন্দ দেয়। তেমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে একটি ইঁদুর এক বিড়ালের সাথে পাল্লা দিয়ে লড়াই করছে। যা দেখে রীতিমতো চমকে গেছেন সবাই। কারণ যেখানে বিড়াল-ইঁদুরের খাদক-খাদ্য সম্পর্ক সেখানে এই লড়াই সত্যিই বিস্ময়কর। ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক সুশান্ত নন্দ।
যেখানে দেখা গেছে যে, বিড়ালটি রাস্তায় ইঁদুর দেখেই আক্রমণ করতে গেলেও ওই ইঁদুর ভয়ে না পালিয়ে লড়াই করতে প্রস্তুত হয়। হলোও তাই, বিড়ালটি হামলা করতেই পাল্টা আক্রমণ করে ইঁদুরটি। শুধু তাই নয় বিড়ালটি যখন অবস্থা দেখে পালাতে চেষ্টা করে তখন তাকে ধাওয়া করে এলাকার বাইরে বের করে ওই সাহসী ইঁদুর। ওই অফিসার ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে একটি মজাদার কথাও লেখেন। যা ছিল “যখন বিড়ালটি জানতে পারে ইঁদুরের করোনাভাইরাস হয়েছে।” ভিডিওটি শেয়ার হতেই ৩০০ এর বেশি লাইক পড়েছে এবং ১০০ বারেরও বেশি রিটুইট করা হয়।
উল্লেখযোগ্য, করোনা মোকাবিলায় লকডাউনের জেরে ফাঁকা রাস্তাঘাট। ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্যপ্রাণীরা নজরে আসছে।
সাধারণ মানুষের অনুপস্থিতি উপভোগ করছে তারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…