নিউজ

ক্ষমতায় আসলে আমরা এদেরকে জবাব দেব, হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি মমতার

সম্প্রতি তৃণমূলে যোগ দিলেন চন্দননগরে প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর (Humayun Kabir)। মুখ্যমন্ত্রীর জনসভায় শাসক দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে তিনি বিধানসভা নির্বাচনে প্রার্থী হবার সম্ভাবনা উস্কে দিলেন। প্রসঙ্গত মার্চ মাসে অবসর গ্রহণ করার কথা ছিল হুমায়ুন কবিরের কিন্তু কিছুদিন আগেই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তিনি ইস্তফা দিয়ে দেন। এছাড়াও তার স্ত্রী অনিন্দিতা দাস কিছুদিন আগে তৃণমূলে যোগদান করেছেন।

তৃণমূলে যোগদান নিয়ে হুমায়ুন কবিরকে কটাক্ষ করেছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তিনি বললেন, “আমাদের প্রথম থেকেই সন্দেহ ছিল যখন তেলেনিপাড়া হিংসার ঘটনা ঘটে তখন থেকে। আমি এবং অর্জুন দা বারবার ঢোকার চেষ্টা করছিলাম কিন্তু উনি ঢুকতে দেননি। হিংসার ঘটনায় উনি সম্পূর্ণ ইন্ধন জুগিয়েছে সবসময়। উনি বরাবর চির অমর হয়ে কাজ করেন আর আমরা বারবার বলেছি ৫০ শতাংশ প্রশাসনের মানুষ তৃণমূলের হয়ে কাজ করছে। আমরা সংসদে বলেছি নির্বাচন কমিশনে বলেছি।আমরা দাবি করেছে তৃণমূলের হয়ে যারা কাজ করছেন তাদের জন্য নির্বাচনী দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। আগামী মে মাসে যেন তাদের সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া হয়। আমরা যখন ক্ষমতায় আসবে তখন এদেরকে জবাব দেব।”

যদিও রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পাঠানো ইস্তফাপত্র হুমায়ুন কবির সম্পূর্ণ ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা গ্রহণ করেছিলেন। তবে তখন থেকেই তার রাজনীতিতে যোগদান করার বিষয় নিয়ে জল্পনা উস্কে গিয়েছিল। তিনি ২০০৩ সালের ব্যাচের আইপিএস অফিসার। তবে শুধুমাত্র আইপিএস অফিসার হিসেবে নন, তিনি সাহিত্য চর্চায় বেশ পারদর্শী বটে। বাম আমলে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026