সিরাজউদ্দৌলা দেশকে ভালবাসতেন কিন্তু মীরজাফর কথা শোনেননি গদ্দারি করেছিলেন দেশের সাথে। বহরমপুর এর জনসভা থেকে মীরজাফরের প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) এদিন দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন। এদিন কার সভা থেকে যেন বুঝিয়ে দিতে চাইলেন ইতিহাসের পুনরাবর্তন এ তিনি সেই সিরাজ। আর তার জন্য অপেক্ষমান জয়।নিজেকে বাহিনীর সঙ্গে তুলনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজিব (Rajib Banerjee) এবং শুভেন্দু (Suvendu Adhikary) দের মতো নেতাদের কড়া বার্তা দিলেন।
এদিন প্রথম থেকেই তার গলায় ছিল বিদ্রূপের সুর। তিনি বলেছেন দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। যারা যারা বিজেপি করবে মনে করেছেন তারা চলে যান তাদের নিয়ে আমার কিছু যায় আসে না। আমি দলকে টাকায় বেচে দিই না। দুর্নীতি পরায়ন লোকেরা দুর্নীতির কাছে মাথা বেচে দেয়। দুর্নীতি করে মনে হয়েছে গরু কয়লা কেসে চুরি করে ধরা পড়ি। তাই কালো হয়ে বিজেপির ওয়াশিং মেশিনে সাদা হতে যাচ্ছে সবাই।
এছাড়াও শুভেন্দু অধিকারী আজকাল স্লোগান তুলেছেন, “কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে।” এদিন সেই স্গানের পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্লোগান দিলেন, “হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল শান্তি ঘরে ঘরে।” এছাড়াও মমতা শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করে বললেন মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষকে খুন করি।
এছাড়াও নিরাপত্তা এবং সুরক্ষা যদিও প্রশ্নগুলির উপরে দিন জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন জেলায় মহিলারা অত্যন্ত সুরক্ষিত। বর্তমানে পশ্চিমবঙ্গের মা-বোনেরা সমস্ত কাজে থাকেন। এই স্বাধীনতা বাংলা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। তিনি বিজেপির রাজ্যের প্রসঙ্গ টেনে বলেন সেখানে বাংলার মত সম্মান মহিলাদের দেওয়া হয় না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…