রাজ্য

কয়লাকাণ্ডে কালীঘাটের দোষীরাও ধরা পড়বে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ লকেটের

কয়লা কাণ্ডে তদন্ত করছে সিবিআই। এই নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) আগের মঙ্গলবার এক দফা জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন গেরুয়া শিবিরের নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সোমবার তথা আজ বাঁকুড়ার ইন্দাস বিধানসভা কেন্দ্রের দিঘলগ্রামের এক সভায় লকেট বলেন, নিজের বউমা কয়লা চোর। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলার বউমাদের কয়লা চোর বানিয়ে দিলেন। নিজের বাড়ির ঝামেলা নিজে মেটান।

বাংলার বউমাদের জড়াচ্ছেন কেন? এভাবে বাংলার বউমাদের অপমান করবেন না। প্রসঙ্গত উল্লেখ্য, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করার পর এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছিলেন, বাংলার বউমাদের কয়লা চোর বানিয়ে দেওয়া হচ্ছে। তারা কি কয়লা চোর!

এইদিন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) আরও বলেন, কয়লা কাণ্ডে দোষীরা সাজা পাবে। করা হচ্ছে তদন্ত। আগামী দিনে কয়লা কাণ্ডে কালীঘাটের দোষীরাও ধরা পড়বে। রবিবার লাল শিবিরের ব্রিগেডের বিষয়ে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ওটা বামেদের ব্রিগেড ছিল না, ছিল ভাইজানের ব্রিগেড। নিজেদের ভোটের পার্সেন্টেজ বাড়াতে বামেরা আগুন নিয়ে খেলা করছে।

প্রসঙ্গত উল্লেখ্য, র্মের রাজনীতি নিয়ে বাম-কংগ্রেস জোটকে বিঁধলেন গেরুয়া শিবিরের নেতা শমীক ভট্টাচার্য (শামিকh Bhattacharya)। রবিবারের ব্রিগেডে আব্বাস সিদ্দিকিকে সমর্থনের বিষয়ে বাম-কংগ্রেস জোটকে তুলোধোনা করতে দেখা গেল শমীক ভট্টাচার্যকে। দুই দলই সাম্প্রদায়িক শক্তিকে ইন্ধন যোগাচ্ছে বলে জোটের বিরুদ্ধে তোপ দাগেন শমীক। তিনি আরো বলেন,” এই মঞ্চ থেকে ইনক্লাব জিন্দাবাদ শুনলাম, কিন্তু একবারও বন্দেমাতরম শুনলাম না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026