নিউজ

৩৯ মৃতদেহ ভর্তি ট্রাক আটক করলো লন্ডন পুলিশ! শোরগোল লন্ডনে

এক ট্রাক ভর্তি মৃতদেহ পাওয়া নিয়ে শোরগোল লন্ডনে। পূর্ব লন্ডনের গ্রে স্ট্রিটের ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঘটনা এটি। এদিন সকালে এক অ্যাম্বুলেন্স চালকের থেকে খবর পেয়ে লন্ডন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভিতর থেকে ৩৯ জনের মৃতদেহ উদ্ধার করে। এদের মধ্যে ৩৮ জন পূর্ণবয়স্ক এবং ১ জন শিশু ছিল। লন্ডন পুলিশের অনুমান বুলগেরিয়া থেকে এই মৃতদেহ ভর্তি ট্রাকটি এসেছে। তাদের উদ্দেশ্য ছিল এই মরদেহ গুলো পাচার করা। এর পিছনে কোনো দেহ পাচার চক্র আছে বলে অনুমান পুলিশের।

লন্ডন পুলিশ জানিয়েছে, কোনো এক মর্মান্তিক ঘটনায় এতগুলো মানুষের প্রাণ গিয়েছে। দেহ শনাক্তকরণের কাজ চলছে। এতগুলো দেহ শনাক্তকরণের জন্য বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে লন্ডন পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নর্দান আয়ারল্যান্ড থেকে এক ২৫ বছরের যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপারিন্ডেন্ট এন্ড্রু ম্যারিনেয়ার। ধৃত যুবকই আসল অপরাধী কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, ট্রাকটি বুলগেরিয়া থেকে ১৯ অক্টোবর ব্রিটেনে প্রবেশ করে।

বিষয়টি নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটে সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনায় আমি মর্মাহত। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান চলছে। মৃত সকলের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইলো। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পুলিশকে সকল ধরণের সাহায্যই করা হচ্ছে।’

এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026