টেক বার্তা

ভোডাফোন-আইডিয়ার নতুন স্কিম! মাত্র ৭৯৯ টাকা দিয়ে কিনুন যেকোনো ব্র্যান্ডের নতুন স্মার্টফোন!

ভারতের সবচেয়ে বড় মোবাইল অপারেটর ভোডফোন-আইডিয়া সম্প্রতি হোম ক্রেডিট ইন্ডিয়ার সাথে একটি পার্টনারশিপ করেছে। এতে তারা গ্রাহকদের নতুন যে কোনো কোম্পানির স্মার্টফোন দেবে মাত্র ৭৯৯ টাকার ডাউনপেমেন্টে। বাকি টাকাটা ইএমআই এ শোধ করতে পারবেন গ্রাহক। এরই সাথে ভোডফোন-আইডিয়ার তরফ থেকে গ্রাহকদের জন্য ১৮০ দিনের একটি এড অন বেনিফিট ফ্রিতে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই এড অন প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এর পাশাপাশি ১৮০ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি করে ডাটা ও ১০০ করে এসএমএস ফ্রিতে দেওয়া হবে।

ভোডফোন-আইডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে, স্মার্টফোনের দাম শুরু হবে ৩৯৯৯ টাকা থেকে। যেকোনো লেটেস্ট স্মার্টফোন নিতে পারবেন গ্রাহক এখান থেকে। হোম ক্রেডিট সারা দেশের মোট ১৭৯ টি শহরের ২৯০০০ পয়েন্ট অফ সেল (PoS) এ এই সুবিধা আনবে বলে জানানো হয়েছে ভোডফোন-আইডিয়ার তরফ থেকে। হোম ক্রেডিটের এই পয়েন্ট অফ সেল (PoS) এ গিয়ে নিজের পুরানো ফোন বদলে সহজেই যে কেউ নিতে পারবে নতুন স্মার্টফোন মাত্র ৭৯৯ টাকার ডাউনপেমেন্টে।

ভোডফোন-আইডিয়ার অপারেশন ডিরেক্টর অবনীশ খোসলার কথায়, ‘ভারতে এখনও অনেক মানুষই স্মার্টফোন ব্যবহার করেন না। অনেকেই স্মার্টফোন কেনার টাকাটা একসাথে জোগাড় করতে পারেন না। তাদের জন্যই আমাদের এই সুবিধা আনা। ভারতের যেকোনো হোম ক্রেডিটের পয়েন্ট অফ সেল এ গিয়ে এবার যে কেউই নিতে পারবেন তার পছন্দের স্মার্টফোন। আমাদের লক্ষ্য সেটাই।’

এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026