‘সংবিধানকে রক্ষা করুন’ মঞ্চ থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে বেঙ্গালুরুতে গ্রেপ্তার হলেন এক তরুণী। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সারা দেশ জুড়ে চলছে বিক্ষোভ প্রদর্শন, আন্দোলন। নাগরিকত্ব আইনের প্রতিবাদে বেঙ্গালুরুতে এরকমই একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন আসাউদ্দিন ওয়েইসি সহ আরও বড় বড় নেতারা। সেই মঞ্চেই হঠাৎ এক তরুণী ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন।
জানা যাচ্ছে, এদিন বেঙ্গালুরুতে ‘সংবিধানকে রক্ষা করুন নামে’ একটি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আসাউদ্দিন ওয়েইসি সহ একাধিক নেতা। সেখানেই হঠাৎ মঞ্চে উঠে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেন অমূল্য নামের এক তরুণী। সাথে সাথেই তরুণীর দিকে ছুটে আসেন আসাউদ্দিন ওয়েইসি সহ সভার আয়োজকরা। ওই তরুণীর হাত থেকে মাইক করে নেন আয়োজকরা। ওয়েইসি বলেন, আমরা সিএএ এর বিরোধিতা করছি, কিন্তু তাই বলে শত্রুদেশকে কখনোই সমর্থন করিনা। ওই তরুণী যা বলেছেন তা তাঁর নিজস্ব মতামত।
আরও পড়ুন : ১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর
এরপরই ওই তরুণীকে উপস্থিত পুলিশ প্রেপ্তার করে। তার উপর দেশদ্রোহীতার মামলা করা হয়। বেঙ্গালুরু পুলিশের এক কর্তা জানিয়েছেন, ‘ওনার বিরুদ্ধে ধারা ১২৪ (এ) (রাষ্ট্রদ্রোহিতা), ১৫৩ (এ) এবং (বি) (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উস্কানিমূলক বক্তব্য প্রচার করা) এবং চক্রান্ত করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।’ ওই তরুণীর বাবাও তাঁর মেয়ের এই মন্তব্যের সমালোচনা করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…