নিউজ

১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর

সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি,এনপিআর নিয়ে দেশ জুড়ে চলছে বিক্ষোভ, আন্দোলন। সিএএ, এনআরসির বিরুদ্ধে দিল্লির শাহীনবাগে আজ তিনমাস ধরে বিক্ষোভ প্রদর্শন চলছে। এই অবস্থায় বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বিজেপি সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। গত বুধবার বিহারের পূর্ণিয়ায় একটি দলীয় সভায় বক্তৃতা দেওয়ার সময় গিরিরাজ সিং, ভারতে বসবাসকারী মুসলিমদের ১৯৪৭ সালেই পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যের পরেই দেশ জুড়ে সমালোচনার মুখে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

বিজেপির ওই সভায় কেন্দ্রীয় পশুপালন, মৎস্য ও দুগ্ধজাতপণ্য মন্ত্রী বলেন, ‘১৯৪৭ সালের আগে থেকেই জিন্নাহ মুসলিমদের জন্যে আলাদা রাষ্ট্র তৈরি করার জন্য চাপ দিচ্ছিল। তারপরই পাকিস্তান গঠিত হয়। আমাদের পূর্বপুরুষদের উচিত ছিল মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া আর হিন্দুদের এখানে স্থানান্তরিত করা। তাদের সেই ভুলের মূল্য আমরা আজও চোকাচ্ছি। আজ যদি ভারতের মানুষরাই ভারতে আশ্রয় না পান তাহলে তারা কোথায় যাবেন।’ তাঁর এই মন্তব্য সামনে আসতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন : মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একশ্রেণীর মানুষ, অভিযোগ শিক্ষামন্ত্রীর

প্রসঙ্গত, কিছুদিন আগেই একই রকম একটি বিতর্কে জড়িয়েছিলেন গিরিরাজ সিং। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের বিখ্যাত ইসলামিক মাদ্রাসা বোর্ড দেওবন্দের উদ্দেশ্যে গিরিরাজ সিং বলেছিলেন, দেওবন্দ সন্ত্রাসবাদের গঙ্গোত্রী। তাঁর এই মন্তব্যের পরে বিজেপির অন্দরেই তার সমালোচনা হয়। খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাকে ডেকে পাঠান। কিন্তু সেই ঘটনা থেকেও যে তিনি কোনো শিক্ষাই নেননি তা আবার দেখা গেলো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026