ভারতের বেশিরভাগ মানুষই আজকাল ট্রেনে যাতায়াত করতে বেশি পছন্দ করেন। এমন পরিচিতিতে আপনিও নিশ্চয়ই দেখেছেন ভারতীয় রেলের বিভিন্ন ট্রেনের বিভিন্ন ধরনের কামরা হয়। এই ট্রেনের দৈর্ঘ্য এবং গতি আলাদা আলাদা হতে পারে। অনেক সময় শিশুরাও ট্রেনের সামনে দিয়ে যেতে যেতে তার বগি গুনতে থাকে। কিন্তু আজ আমরা আপনাকে এমন একটি ট্রেনের ব্যাপারে বলতে যাচ্ছি যার কোচ গণনা করতে আপনার কয়েক ঘণ্টা সময় লাগবে। এই ট্রেনের নাম সুপার বাসুকি এবং এই ট্রেনটি চালাতে ৬টা ইঞ্জিন দরকার পড়ে।
ভারতের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট ২০২২ সালে ভারতীয় রেলওয়ে দ্বারা এই সুপার বাসুকি ট্রেনটি সূচনা করা হয়েছিল। ছয় ইঞ্জিনে চলা এই ট্রেনে মোট ২৯৫ টি কোচ রয়েছে। এই ট্রেনের মোট দৈর্ঘ্য প্রায় ৩.৫ কিলোমিটার এবং এই ট্রেন অতিক্রম করতে প্রায় মিনিট পর্যন্ত সময় নিতে পারে। এই ট্রেনে ২৯৫ টি লোড ওয়াগন রয়েছে। এই ট্রেনটি ছয়টি ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় এবং মোট ২৭ হাজার টন কয়লা বহন করতে পারে। ছত্রিশগড়ের কোরবা থেকে নাগপুরে রাজনন্দগাঁও পর্যন্ত এই ট্রেন যেতে পারে। এতটা রাস্তা অতিক্রম করতে এই ট্রেন ১১.২০ ঘন্টা সময় নেয়।
আদতে বলতে গেলে সুপার বাসুকি হলো ভারতের সবথেকে বড় পণ্যবাহী ট্রেন। পাঁচটি পণ্যবাহী ট্রেনকে একত্র করে এই ট্রেন নির্মাণ করেছে ভারতীয় রেলওয়ে। আপনাদের জানিয়ে রাখি এই ট্রেন দ্বারা বহন করা মোট কয়লা ৩০০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য যথেষ্ট। বিদ্যমান ট্রেনের ক্ষমতার থেকে প্রায় তিনগুণ বেশি এই ট্রেনের ক্ষমতা। এই ট্রেনটি এক টিপে ৯ হাজার টন কয়লা বহন করতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…