ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পেনশনভোগীদের জন্য নতুন সুবিধা শুরু করলে SBI , এবার বাড়িতে বসেই করতে পারবেন এই কাজ

আপনি যদি সরকার প্রদত্ত পেনশন গ্রহণ করেন তাহলে এই খবরটি আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, অক্টোবর মাসে সমগ্র দেশের সুপার সিনিয়র সিটিজেনদের অর্থাৎ ৮০ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের তাদের জীবন শংসাপত্র জমা দিতে হবে বলে জানানো হয়েছে। ১ অক্টোবর ২০২৩ থেকে এই নতুন নিয়ম চালু করা হয়েছিল। ১ নভেম্বর ২০২৩ এর মধ্যে ভারতের সমস্ত সুপার সিনিয়র ব্যক্তিদের তাদের জীবন শংসাপত্র জমা দিতে হবে। আপনার পেনশন অ্যাকাউন্ট যদি স্টেট ব্যাংকের সাথে থাকে তাহলে ব্যাংকে আপনি ভিডিও কলের মাধ্যমে জীবন শংসাপত্র জমা দিতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই সুবিধা গ্রহণ করবেন।

আপনাদের জানিয়ে রাখি সরকার ১০ নভেম্বর ২০১৪ থেকে পেনশনভোগীদের সুবিধার্থে আধার ভিত্তিক ডিজিটাল শংসাপত্র জমা দেওয়ার সুবিধা শুরু করে দিয়েছে। এর জন্য পেনশন ভোগীদের যেকোনো ব্যাংক অথবা সিএসসি কেন্দ্রে বা যে কোন সরকারি অফিসে গিয়ে আধার ভিত্তিক সিস্টেমের মাধ্যমে জীবন শংসাপত্র জমা দিতে হবে। এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিলে আপনার পেনশন একাউন্ট আধারের সাথে লিংক হয়ে যাবে।

যদি আপনার পেনশন একাউন্ট স্টেট ব্যাংকের সাথে থাকে তাহলে আপনি ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আপনার স্টেট ব্যাংকের পেনশন পরিষেবা ভিত্তিক ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনার পছন্দসই উপায়ে এই সার্টিফিকেট জমা করতে পারেন। আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে ও এই কাজটা করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে একটা পেমেন্ট করতে হবে। এই ভিডিও কলে এসবিআই আধিকারিকরা থাকবেন। তারা এই ভিডিও কল রেকর্ড করবেন এবং আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেট ইস্যু করবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026