নিউজ

১২ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল, দেখে নিন, কী কী নিয়ম মানতে হবে

কলকাতা: ১২ ফেব্রুয়ারি (Februry) থেকে পশ্চিমবঙ্গে (Westbengal) ফের খুলতে চলেছে স্কুল (School)। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠন-পাঠন শুরু হতে চলেছে। ৪ ফেব্রুয়ারি বিকাশভবন (Bikashbhaban) থেকে এই মর্মে একটি নির্দেশিকা (Guideline) প্রকাশ করা হয়েছে।

করোনার থেকে বাঁচতে স্কুলে কী কী নিয়ম মেনে চলতে হবে, সেই বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে সবিস্তারে জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করার জন্য প্রতিটি জেলার জেলাশাসককে আবেদন করা হয়েছে।

এবার এক নজরে দেখে নিন, স্কুল খোলার পর কোন কোন নিয়ম মেনে চলতে হবে।…

শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা স্কুলে আসবে। স্কুলের সময় পঠনপাঠন হবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের। স্কুল কর্তৃপক্ষ একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ক্লাস নিতে পারে।

ছাত্রছাত্রীরা এবং স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের শারীরিক দূরত্ব এবং সরকারি কোভিড বিধি মেনে চলতে হবে। প্রয়োজনে ক্লাসের পড়ুয়াদের দুই বা তার বেশি শ্রেণিকক্ষে বসিয়ে পড়ানোর ব্যবস্থা করতে হবে।

প্রতিটি স্কুল ভাল করে স্যানিটাইজ করতে হবে। পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মী নির্বিশেষে সকলের মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য কোভিড সংক্রান্ত স্বাস্থ্য বিধি মেনে চলা বাধ্যতামূলক। কানের দুল, চুড়ি, আংটি, তাবিজ ইত্যাদি ধাতব জিনিস, গয়না স্কুলে না পরে আসাই ভাল।

স্কুলের গেটে ভিড় করা চলবে না। স্কুলের শ্রেণিকক্ষে কোভিড সংক্রান্ত স্বাস্থ্য বিধি টাঙিয়ে রাখতে হবে। ছাত্রছাত্রীদের টিফিনে আনা খাবার, জলের বোতল ভাগাভাগি করে খাওয়া চলবে না। ছাত্রছাত্রীরা নিজেরা নিজেদের জন্য আলাদা স্যানিটাইজার আনলে ভাল হয়।

স্কুলের সমস্ত ছাত্রছাত্রী একসঙ্গে প্রার্থণা করবে না। শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে প্রতিটি ক্লাসে আলাদা আলাদা করে ছাত্রছাত্রীদের প্রার্থণার ব্যবস্থা করতে হবে। স্কুলের শ্রেণিকক্ষগুলি নিয়মিত স্যানিটাইজ করতে হবে।

জ্বর, সর্দি-কাশি হলে ছাত্রছাত্রী অন্তত সাতদিন স্কুলে না আসার নির্দেশ প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে টাঙাতে হবে। স্কুলে পৃথক আইসোলেশন রুম থাকলে ভাল হয়। স্কুলের গেটে ছাত্রছাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা থাকলে ভাল হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026