নিউজ

আগানী ২২ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে ট্যাক্সি ধর্মঘট, ভোগান্তিতে পড়তে পারে যাত্রীরা

কলকাতা: আগামী ২২ ফেব্রুয়ারি (February) রাজ্য জুড়ে ট্যাক্সি (Taxi)-ওলা (Ola)-উবের (Uber) এক যোগে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল পশ্চিমবঙ্গ ট্যাক্সি অপারেটার্স কো-অর্ডিনেশন কমিটি। সকাল ৭টা থেকে শুরু হবে এই ধর্মঘট। ভারা বৃদ্ধি সহ একাধিক দাবী নিয়ে এই ধর্মঘট। অ্যাসোসিয়েশন দাবি, প্রথম দু’কিলোমিটারের ভাড়া ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০ করতে হবে। তাছাড়া পরের প্রতি কিলোমিটারের ভাড়া ১৫ টাকা থেকে ২৫ টাকা করতে হবে।

এই দাবী নিয়ে তারা আন্দোলনে নামছেন। সংগঠনগুলির অভিযোগ  ট্যাক্সি চালকদের ভাড়া বাড়ানো নিয়ে রাজ্য সরকারের কোনও মাথাব্যাথা নেই। যে হারে জ্বালানির দাম বেড়ে চলেছে তাতে ভাড়া না বাড়ালে ধর্মঘট জারি থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, বর্তমানে  ট্যাক্সিতে উঠলেই ভাড়া গুনতে হয় ৩০টাকা।

এবার প্রথম ২ কিমি ৩০ টাকার থেকে বেড়ে নতুন ভাড়া ৫০টাকা করার দাবি তুলেছে এআইটিইউসি। করোনা আবহে সরকারি অনুমোদনের তোয়াক্কা না করেই ১ আগস্ট থেকে ট্যাক্সির ভাড়া বাড়িয়ে দেয় সংগঠনগুলো। উঠলেই ৫০ টাকা ভাড়া ধার্য করা হয়। যদিও মিটার রিডিংয়ে তা ৩০ টাকাই দেখাতো।

পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, এভাবে ভাড়া বাড়ানো বেআইনি। কেউ অতিরিক্ত ভাড়া দাবি করলে ব্যবস্থা নেওয়া হবে। তাতেও অবশ্য তা থেমে যায়নি। বর্দ্ধিত ভাড়াই নিতে থাকে ট্যাক্সিচালকরা। শেষপর্যন্ত সরকারের চাপ, আর কিছুটা সাধারণ মানুষের ট্যাক্সির থেকে মুখ ফিরিয়ে নেওয়া দেখে পিছু হটতে বাধ্য হয় ট্যাক্সি মালিকরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026