টলিটাউনের সেলিব্রিটিরা এই মুহূর্তে ব্যস্ত ফ্যামিলি প্ল্যানিং নিয়ে। একের পর এক সেলিব্রিটি বসছেন বিয়ের পিঁড়িতে। তার উপর চলছে টক্কর দিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করার। এর মধ্যেই মা হলেন টেলিটাউনের জনপ্রিয় অভিনেত্রী স্নেহা চ্যাটার্জী (Sneha chatterjee)। গত 5 ই ফেব্রুয়ারি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্নেহা পুত্রসন্তানের জন্ম দিলেন। তবে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর মিডিয়ায় ছড়িয়ে পড়েনি।
লকডাউনের সময় অন্তঃসত্ত্বা হয়েছিলেন স্নেহা। কিন্তু অন্যান্য অভিনেত্রীদের মতো নিজের বেবিবাম্প প্রকাশ্যে আনেননি। ফলে তাঁর কলিগরাও অনেকেই জানতেন না স্নেহার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। প্রকৃতপক্ষে স্নেহা লো প্রোফাইলে থাকতে পছন্দ করেন। ব্যক্তিগত জীবনকে কোনোদিন তিনি মিডিয়ার সামনে তুলে ধরেননি। স্নেহা তাঁর পুত্রসন্তানের জন্মসংবাদ গোপন রাখতে চাইলেও তাঁর কলিগদের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে মিডিয়ায়। স্নেহা তাঁর পুত্রসন্তানের কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। তবে স্নেহার পরিবারের তরফে জানানো হয়েছে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।
স্নেহার স্বামী সংলাপ ভৌমিক (saglap bhoumik) জানিয়েছেন, তিনি ও স্নেহা নবজাতকের জন্য দুটি ডাকনাম ঠিক করেছেন। তার একটি হলো ‘তুরুপ’, আরেকটি হলো ‘শুক্তো’। তবে শেষ অবধি ছেলের কি নাম হবে তা এখনও বুঝে উঠতে পারেননি সংলাপ-স্নেহা। আপাতত চার মাসের জন্য অভিনয়জগত থেকে দূরে থেকে সন্তান ও পরিবারকে সময় দিতে চান নতুন মা স্নেহা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…