ইতিহাসে এই প্রথমবার পুরীতে ভক্ত ছাড়াই পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা
করোনা সংক্রমণের জেরে আগেই জানান হয়েছিল, শুধুমাত্র মন্দিরের সেবায়েত ছাড়া পুরীর মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ। সে কথা মেনেই ইতিহাসে এই প্রথম বার ভক্তবৃন্দ ছাড়াই শুধুমাত্র মন্দিরের সেবায়েতদের মাধ্যমেই পালিত হল জগন্নাথদেবের স্নান যাত্রা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী জৈষ্ঠ্যমাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয়। ১০৮ টি সোনার কলসিতে জল এনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয়। তবে এবার করোনার জেরে ভক্ত ছাড়াই জগন্নাথদেবের স্নানযাত্রার আয়োজন করা হয় ওড়িশার পুরীর মন্দিরে ।
সংবাদসংস্থা এএনআইয়ের যে ভিডিওটি টুইট করেছে তাতে দেখা গিয়েছে, মন্দিরের সেবায়েতরা সামাজিক দূরত্বকে ভুলে গিয়ে আয়োজন করছেন স্নানযাত্রার। কারোর মুখে নেই মাস্ক। মন্দির কতৃপক্ষ জানিয়েছিল, জগন্নাথদেবের বার্ষিক এই অনুষ্ঠানে ভক্তদের জীবনকে গুরুত্ব দিয়েই এবার তাঁদের প্রবেশ নিষিদ্ধ করেছেন তাঁরা। শ্রী জগন্নাথদেবের ভক্তরা মনে করেন, স্নানযাত্রার এই বিশেষ দিনে যদি জগন্নাথদেবের দর্শন পাওয়া যায় তবে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যাবে।
আর এই কারনে অনেক ভক্ত পুরীর মন্দিরে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার সাক্ষী থাকেন। দেশে গত ১লা জুন আনলক-১ ঘোষণা হওয়ার পরই মন্দিরের প্রবেশদ্বার খুলে গিয়েছে। এরপর পুরোদমে শুরু হয়ে গিয়েছে, মন্দিরে রথযাত্রার প্রস্তুতি। তবে মন্দির কতৃপক্ষ জানিয়েছে, রথযাত্রার আয়োজন করা হলেও কোনো ভক্তের প্রবেশ মিলবে না। মন্দিরের সেবায়েতদের মাধ্যমেই পালিত হবে সেই অনুষ্ঠান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…