বিনোদন

সাংসদ নয় ঘরের ছেলে, নেপাল থেকে পরিযায়ী শ্রমিকদের ঘাটালে ফেরালেন দেব

কৌশিক পোল্ল্যে: আরও একবার তার মহান হৃদয়ের পরিচয় মিলল। তারকা হলেও সাংসদটি কিন্তু মাটির ছেলে। নিজের এলাকার সাধারন মানুষের সমস্যায় ঝাঁপিয়ে পড়ে এগিয়ে এলেন অভিনেতা দেব। নেপালে আটকে পড়া ৩৬ জন পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরালেন নিজউদ্যোগে, এর মধ্যে দুজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন। এখন সকলেই সুস্থভাবে বাড়ি ফিরে গিয়েছেন।

লকডাউনে নেপালে আটকে পড়েছিলেন সোনার কাজ করতে যাওয়া ওই শ্রমিকেরা। তাদের কাছে কোনো বৈধ অনুমতি না থাকায় নেপাল সীমান্ত পেরিয়ে তা এদেশে প্রবেশ করতে পারছিলেন না, এদের মধ্যে বেশিরভাগই ঘাটালের বাসিন্দা। খবর পেয়ে তৎক্ষনাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন সাংসদ। সেখান থেকে অনুমতি পাবার পর নেপাল সীমান্তে এই শ্রমিকদের জন্য বাস পাঠানো হয়।

এরপর ওই বাসে করেই গতকাল দুপুরে ঘাটালে ফেরে পরিযায়ীদের দল। প্রত্যেকের কোডিভ টেস্ট করা হয়েছে যার ফলাফল শীঘ্রই পাওয়া যাবে। এরপরও বাড়তি সাবধানতা বজায় রাখতে আপাতত চোদ্দ দিন তাদের কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টি জানানোর ১২ ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান হয় যায়। বিগত দশদিন ধরে বাড়ি ফেরার সবরকম চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল ওই পরিযায়ীদের দল। এদের মধ্যে দুজনের বাড়ি আরামবাগে এবং চারজনের বাড়ি বাঁকুড়ায়। নেপালেই আটকে রয়েছে আরও বেশ কিছু শ্রমিক, তাদেরও আনার ব্যবস্থা করা হয়েছে।

সবকিছু ভালোভাবে মিটে যাওয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকদের ধন্যবাদ জানালেন অভিনেতা। তাদের সাহায্য ছাড়া এতকিছু সম্ভবপর ছিল না বলে দাবি করেন সাংসদ দেব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026