নিউজ

পুলিশের সামনেই সরকারি আধিকারিককে জুতোর বাড়ি বিজেপি নেত্রীর, ভাইরাল ভিডিও

ক্যামেরার সামনে এক সরকারি আধিকারিককে চড়, জুতোর বাড়ি মারলেন টিকটক সেলিব্রিটি তথা বিজেপি প্রার্থী সোনালী ফোগাট। ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারে। সোনালী ফোগাট শুক্রবার স্থানীয় চাষীদের কিছু অভিযোগ নিয়ে সেই এলাকার এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেট কমিটির এক সদস্য সুলতান সিংয়ের কাছে যান। আর সেখানে গিয়েই ঘটে বিপত্তি। তিনি অভিযোগ করার পর নাকি এক আপত্তিকর মন্তব্য করেন সুলতান সিং। তাতেই রীতিমতো রেগে যান তিনি।

এরপর সোনালী প্রথমে সুলতান সিংকে এক চড় মারেন। আর তারপর জুতো খুলে পেটাতে শুরু করেন। সুলতান তখন নিজেকে বাঁচাতে বাঁচাতে বলছেন যে তিনি নেত্রীর অভিযোগ শুনেছেন, এমনকি দ্রুত ব্যবস্থা নেবার ও আশ্বাস দেন। কিন্তু সোনালির রাগ কমেনি। তিনি পেটাতেই থাকেন। অনেকক্ষণ পর তিনি থামেন। এরপর পাশে দাঁড়িয়ে থাকা এক পুলিশকর্মীকে সোনালি বলেন যে, তিনি ক্ষমা চেয়েছেন বলে কোনও লিখিত অভিযোগ করা হচ্ছে না। নেত্রীর এই পেটানোর পুরো ঘটনাটি ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। আর তারপরেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

হরিয়ানার এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে কংগ্রেস। কংগ্রেসের দলনেতা রণদীপ সিং সুরজেওয়ালা হরিয়ানার সরকারের কাছে আবেদন করেছেন ওই নেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। এর আগেও সোনালীর বিরুদ্ধে এরকম বিতর্কে নাম জড়ানোর ঘটনা ঘটেছে। ভোটে কংগ্রেসের কুলদীপ বিষ্ণোইয়ের কাছে হেরেও দমেনি এই নেত্রী। বরং তিনি ক্রমাগত তার দাপট চালিয়ে যাচ্ছেন, যা এই ঘটনার পর ফের আরেকবার প্রমাণিত হল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026