পণ্য ও পরিষেবা কর (জিএসটি) গত বছরের অক্টোবরের তুলনায় এবছর অক্টোবরে কমলো ৫.৩%, আর এর ফলে জিএসটি আদায়ও কমে দাঁড়ালো ৯৫,৩৮০ কোটি টাকা। অক্টোবর মাসেও এক লক্ষের গন্ডি ছুঁতে পারলো না জিএসটি আদায়। গত শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই তথ্য। এই নিয়ে টানা তিন মাস জিএসটি আদায় এক লক্ষের অনেক নীচে রইলো। চলতি অর্থবর্ষের সেপ্টেম্বরে জিএসটি আদায় হয়েছিল ৯১,৯১৬ কোটি টাকা, যার তুলনায় অক্টোবরে কিছুটা বেশি আদায় হয়েছে জিএসটি।
গত আর্থিক বছরের অক্টোবর মাসে যেখানে জিএসটি আদায় হয়েছিল ১,০০,৭১০ কোটি টাকা, সেখানে এবছরের অক্টোবরে আদায় হয়েছে ৯৫,৩৮০ কোটি টাকা। এ গত বছরের তুলনায় ৫.৩% কম। বিশেষজ্ঞদের মতে এই উৎসবের মরশুমে জিএসটি আদায় কম হওয়া। এর পিছনে অর্থনীতিতে সার্বিক ক্রেতা চাহিদা কমে যাওয়া একটা বড় কারণ বলে মত বিশেষজ্ঞদের। যদিও, গত এক বছরে বিভিন্ন পণ্যে জিএসটি কিছুটা কমানোর ফলেও মোট জিএসটি আদায় কিছুটা কমেছে। অক্টোবরে মোট ৯৫,৩৮০ কোটি টাকা জিএসটি সংগ্রহ করা হয়েছে, এর মধ্যে সেন্ট্রাল জিএসটি ১৭,৫৮২ কোটি টাকা, স্টেট জিএসটি ২৩,৬৭৪ কোটি টাকা, ইন্টিগ্রেটেড জিএসটি ৪৬,৫১৭ কোটি টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…