নিউজ

বাঙুর হাসপাতালে ঢুকতে বাধা, পুলিশকে বেধড়ক মার রোগীর আত্মীয়দের

কয়েক মাস আগে এনআরএস হাসপাতালে ডাক্তারদের উপর নিগ্রহের জেরে ভেঙে পড়েছিল পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা। সেই ক্ষত এখনও দগদগে। এর মধ্যেই ফের রোগীর পরিজনদের হাতে বেধড়ক মার খেলেন এমআর বাঙুর হাসপাতালে নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করা হয় পুলিশের তরফ থেকে। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে সঞ্জীব ও বুলু ভৌমিক নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যাচ্ছে, নিউ আলিপুরের তিন যুবক কদিন ধরে জ্বরের চিকিৎসার জন্য ভর্তি ছিলেন এমআর বাঙুর হাসপাতালে। চিকিৎসার পর এদিন তাদের ছেড়ে দেওয়ার কথা ছিল। সেই কারণে এদিন ওই তিন যুবকের পরিবারের লোকেরা দুপুর দেড়টা নাগাদ হাসপাতালে আসেন।

তখন নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীরা তাদের ঢুকতে বাধা দেয়। পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে তারা। পরিস্থিতি তখনকার মতো শান্ত হলেও ঘণ্টাখানেক পর ৩০ জন যুবক হাসপাতালে চড়াও হয়। হাসপাতালে ঢুকেই তারা প্রথমে কর্তব্যরত পুলিশ কর্মীদের বেধড়ক মারধর করে, তাদের উর্দি ছিঁড়ে দেয়। হাসপাতালের নিরাপত্তা রক্ষীদেরও ছাড়েনি অভিযুক্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় যাদবপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এসে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার পর ২ জনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় যাদবপুর থানায়। বাকিদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকেই থমথমে এমআর বাঙুর হাসপাতাল চত্বর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026